মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বিনোদন

বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
in বিনোদন, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

বিবিসি সম্প্রচার না করার সিদ্ধান্ত নেওয়ার পর চ্যানেল ফোরে প্রচারিত গাজায় চিকিৎসাব্যবস্থা নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘গাজা: ডক্টরস আন্ডার অ্যাটাক’ বাফটা টিভি অ্যাওয়ার্ড জিতেছে। কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে পুরস্কার পাওয়ার পর অনুষ্ঠানে বিবিসির সিদ্ধান্তের সমালোচনা করেছেন তথ্যচিত্রটির নির্মাতারা।

রোববার লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘গাজা: ডক্টরস আন্ডার অ্যাটাক’-এর নির্বাহী প্রযোজক বেন দে পিয়ার বিবিসির উদ্দেশে প্রশ্ন তোলেন, চলচ্চিত্রটি সম্প্রচার না করার পর বাফটা অনুষ্ঠানে তাঁদের বক্তব্যও বাদ দেওয়া হবে কি না।

তথ্যচিত্রটির উপস্থাপক সাংবাদিক রমিতা নাভাইও বিবিসির সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, তথ্যচিত্রটি গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর হামলা নিয়ে অনুসন্ধান করেছে। বিবিসি তথ্যচিত্রটিতে অর্থায়ন করলেও শেষ পর্যন্ত সেটি সম্প্রচার করেনি। চলচ্চিত্রটি প্রচারের জন্য চ্যানেল ফোরকে ধন্যবাদ জানান তিনি।

নাভাই বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় ১ হাজার ৭০০-এর বেশি ফিলিস্তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং ৪০০-এর বেশি আটক হয়েছেন। পুরস্কারটি ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের উৎসর্গ করেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাফটা অনুষ্ঠানটি বিবিসিতে সম্প্রচারের সময় নাভাইয়ের বক্তব্যের কিছু অংশ তাদের কমপ্লায়েন্স টিমের সঙ্গে পরামর্শের পর বাদ দেওয়া হয়।

সম্পর্কিত

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, দুই দশকের সামরিক উপস্থিতির অবসান

গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল

তথ্যচিত্রটি প্রথমে স্বাধীন প্রযোজনা প্রতিষ্ঠান বেসমেন্ট ফিল্মের মাধ্যমে কমিশন করেছিল বিবিসি। পরে আরেকটি গাজা-সংক্রান্ত তথ্যচিত্র নিয়ে পর্যালোচনার কারণে এর সম্প্রচার বিলম্বিত হয়। শেষ পর্যন্ত বিবিসি এটি সম্প্রচার না করার সিদ্ধান্ত নেয়।

বিবিসির পক্ষ থেকে তখন বলা হয়েছিল, তথ্যচিত্রটি সম্প্রচার করা হলে পক্ষপাতের ধারণা তৈরি হতে পারে এবং তা দর্শকদের প্রত্যাশিত মান পূরণ নাও করতে পারে। সংস্থাটি আরও বলেছিল, নিরপেক্ষতা বিবিসি নিউজের মৌলিক নীতিগুলোর একটি।

পরবর্তীতে গত জুলাইয়ে চ্যানেল ফোর তথ্যচিত্রটির স্বত্ব নিয়ে এটি সম্প্রচার করে। এরপরই গাজায় চিকিৎসাব্যবস্থার ওপর নির্মিত এই তথ্যচিত্রটি বাফটা টিভি অ্যাওয়ার্ডের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে পুরস্কার পায়।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

দীর্ঘ বিরতির পর ফিরছে অর্থহীন
জাতীয়

দীর্ঘ বিরতির পর ফিরছে অর্থহীন

৮ সেপ্টেম্বর ২০২৬
Bernard Hill
বিনোদন

টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন

৫ মে ২০২৪

সর্বশেষ

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

ভারতের নতুন শুল্কে চাপে পড়তে পারে বাংলাদেশি পাটপণ্য

ভারতের নতুন শুল্কে চাপে পড়তে পারে বাংলাদেশি পাটপণ্য

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৯ সেপ্টেম্বর ২০২৬
বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

২৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.