যুক্তরাজ্যের ব্রিস্টলের ট্রেভর হুটন, যিনি ‘ট্রেজার’ নামে পরিচিত, মানুষের সঙ্গে নিরাপদ ও সম্মতিপূর্ণ শারীরিক সংযোগকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। ২০২২ সালে তিনি ‘এমব্রেস কানেকশন্স’ নামে নিজের উদ্যোগ শুরু করেন। এর অন্যতম সেবা ‘কাডল থেরাপি’, যেখানে এক ঘণ্টার সেশনের জন্য নেওয়া হয় ৭৫ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১১ হাজার টাকা।
এই সেবার মূল ধারণা হলো সম্মতির ভিত্তিতে আলিঙ্গন ও শারীরিক ঘনিষ্ঠতার মাধ্যমে ক্লায়েন্টকে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ দেওয়া। সেশনে আলিঙ্গন, হাত ধরা, পাশাপাশি বসা কিংবা অন্য ধরনের সম্মতিপূর্ণ স্পর্শ থাকতে পারে।
তবে ‘কাডল থেরাপি’ কোনো যৌনসেবা নয়। প্রতিটি সেশনে ক্লায়েন্টের ইচ্ছা, স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেওয়া হয়। ট্রেজারের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের মূল উদ্দেশ্য মানুষের মধ্যে নিরাপদ মানবিক সংযোগ, যত্ন ও স্বস্তির অনুভূতি তৈরি করা।![]()