শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৮ অক্টোবর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশনা দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আয়োজিত বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানান।

সম্পর্কিত

তুরাগ নদে তাহসিফের রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্তের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যামব্রিজ সিইএম মিট-আপ ২০২৬: ‘বেস্ট পারফরমার অ্যাওয়ার্ড’ অর্জন করল ইংলিশোলজি

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে দেয়া অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে মাঠ নির্মাণ করা হবে। ইতোমধ্যে ২৭টি জেলায় খেলার মাঠের জন্য ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে। প্রতিটি মাঠের আয়তন সর্বনিম্ন তিন থেকে সর্বোচ্চ আট বিঘা রাখার পরিকল্পনা রয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯০টি মাঠ খেলাধুলার উপযোগী করে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

মাঠগুলোর রক্ষণাবেক্ষণ ও নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বিদ্যমান উপজেলা স্টেডিয়ামগুলো সচল ও খেলাধুলার উপযোগী করা এবং দখল হয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেয়া হয়।

প্রধানমন্ত্রী দেশের সব খেলার মাঠ সংরক্ষণ, সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম চালু রাখা এবং আগামী পাঁচ বছরের মধ্যে একটি সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া ক্লাব কার্যক্রম চালুর বিষয়েও বৈঠকে গুরুত্ব দেয়া হয়েছে।

বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবীব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুর ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমীন উপস্থিত ছিলেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

bspms
বাংলাদেশ

গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন সাইফুল আলম

৩ সেপ্টেম্বর ২০২৪
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি
অর্থনীতি

তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি

১৬ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

জাপান–বাংলাদেশ অংশীদারত্বে জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

জাপান–বাংলাদেশ অংশীদারত্বে জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

- ইউএসএ বাংলা ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬
0

0

টোকিওতে হাসপাতাল, প্রবীণ পরিচর্যাকেন্দ্র ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

টোকিওতে হাসপাতাল, প্রবীণ পরিচর্যাকেন্দ্র ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

- ইউএসএ বাংলা ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬
0

0

দাঁড়িয়ে হাঁটা সবার জীবনের লক্ষ্য না: তাসনুভা মোহনা

দাঁড়িয়ে হাঁটা সবার জীবনের লক্ষ্য না: তাসনুভা মোহনা

- ইউএসএ বাংলা ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬
0

0

ইতালিতে বরফ গলে বেরিয়ে আসছে প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্র !

ইতালিতে বরফ গলে বেরিয়ে আসছে প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্র !

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

জাপান–বাংলাদেশ অংশীদারত্বে জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

জাপান–বাংলাদেশ অংশীদারত্বে জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

৩০ অক্টোবর ২০২৬
টোকিওতে হাসপাতাল, প্রবীণ পরিচর্যাকেন্দ্র ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

টোকিওতে হাসপাতাল, প্রবীণ পরিচর্যাকেন্দ্র ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

৩০ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.