রবিবার, নভেম্বর ৮, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৮ নভেম্বর ২০২৬
in বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আল-মামুন মিয়াকে অপসারণের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে জেলা ছাত্রদল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করাকে কেন্দ্র করে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদল এ দাবি জানায়। জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম তাঁর ফেসবুক আইডিতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনা সভার ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তা বারবার শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করলেও জেলা প্রশাসক নীরব ভূমিকা পালন করেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসককে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তাঁরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছেন। জেলা প্রশাসকের অপসারণের দাবিতে সময়সীমাও বেঁধে দিয়েছেন তাঁরা।

গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় এ নিয়ে হট্টগোল হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। জেলা প্রশাসক আল-মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা বিএনপি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান বক্তব্য দেওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ বলে সম্বোধন করেন। এ সময় অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়। জেলা ছাত্রদলের সভাপতি প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে আলোচনা সভার ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় বিএনপি ও ছাত্রদলের নেতারা ক্ষোভ প্রকাশ করেন।

সম্পর্কিত

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

শেখ হাসিনাকে ফেরাতে আইনি পথেই এগোচ্ছি, আবেগের সুযোগ নেই: আইনমন্ত্রী

ঘটনার পর অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান জেলা প্রশাসক আল-মামুন মিয়া। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়ে তিনি বলেছিলেন, ইন্টারনেট থেকে ছবি নিয়ে ব্যানারটি তৈরি করা হয়েছিল।

এদিকে, ছাত্রদলের অপসারণের দাবি নিয়ে বক্তব্য জানতে আজ রোববার সকালে জেলা প্রশাসক আল-মামুন মিয়ার সরকারি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

চামড়া ও চামড়াজাত পণ্যে ২ হাজার কোটি টাকার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঢাকা ব্যাংকের চুক্তি
অর্থনীতি

Dhaka Bank sign agreement under Tk 2,000 crore leather industry financing scheme

২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের হস্তক্ষেপে মিশন আচার্যের নিয়োগ চূড়ান্ত
জাতীয়

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের হস্তক্ষেপে মিশন আচার্যের নিয়োগ চূড়ান্ত

৪ অক্টোবর ২০২৬

সর্বশেষ

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ নভেম্বর ২০২৬
0

0

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ নভেম্বর ২০২৬
0

0

শেখ হাসিনাকে ফেরাতে আইনি পথেই এগোচ্ছি, আবেগের সুযোগ নেই: আইনমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে আইনি পথেই এগোচ্ছি, আবেগের সুযোগ নেই: আইনমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ নভেম্বর ২০২৬
0

0

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
৭ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

৮ নভেম্বর ২০২৬
জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

৮ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.