শনিবার, আগস্ট ৮, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

গত ২ মাসে লেবাননে নিহত হয়েছে ২ শতাধিক শিশু : ইউনিসেফ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪
in আন্তর্জাতিক
A A
0
গত ২ মাসে লেবাননে নিহত হয়েছে ২ শতাধিক শিশু : ইউনিসেফ

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননে অভিযান শুরুর পর থেকে গত দু’মাসে দেশটিতে নিহত হয়েছে ২ শতাধিক শিশু এবং আহত হয়েছে আরও ১ হাজার ১০০ জন। জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেমস বলেন, “দু’মাসে দুই শতাধিক শিশু নিহত হওয়া এবং আরও ১ হাজার ১০০ জনের আহত হওয়া অবশ্যই উদ্বেগজনক, কিন্তু তারচেয়েও উদ্বেগ ও বিরক্তির ব্যাপার হলো— যারা এ সংঘাত বন্ধ করতে পারে, তাদের মধ্যে আমরা এক ধরনের জড়তাবোধ দেখতে পাচ্ছি। শিগগিরই লেবাননে সংঘাত বন্ধ হবে— এমন কোনো ইঙ্গিত বা আভাস আমরা এখনও পাই নি।”

সম্পর্কিত

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ক্যাফে আমাজন

এসব ঘটনার জন্য কারা দায়ী— এ প্রশ্নটি জেমসকে সংবাদ সম্মেলনে করেছিলেন একজন সাংবাদিক, কিন্তু ইউনিসেফের মুখপাত্র তা এড়িয়ে গেছেন।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পারে লেবাননের দক্ষিণাঞ্চল। এই দক্ষিণাঞ্চলেই বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান ঘাঁটি। গোষ্ঠীটির অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান এখানে। ইরানের প্রত্যক্ষ সমর্থন ও মদতে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হিজবুল্লাহ জন্মলগ্ন থেকেই ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিষ্ঠার পর থেকে বিগত দশকগুলোতে সীমান্ত অঞ্চলে ইসরায়েলের সঙ্গে বিভিন্ন সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ, তবে উভয়পক্ষের সংঘাত গুরুতর রূপ নিয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লাহ। পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসরায়েলও।

প্রায় এক বছর ধরে সীমান্তে সংঘাত চলার পর গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। সেই অভিযান শুরুর ১০ দিনের মধ্যে নিহত হন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েক জন শীর্ষ কমান্ডার। এতে গোষ্ঠীটির চেইন অব কমান্ডের সর্বোচ্চ স্তর প্রায় ভেঙে পড়ে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত লেবাননে মোট নিহত হয়েছেন প্রায় ৩ হাজার জন এবং আহত হয়েছেন প্রায় ১৩ হাজার। এছাড়া বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন ১২ লাখেরও বেশি মানুষ।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র বলেন, “অনেক সময় এমন হয় যে সহ্যের অতীত কোনো বিষয়ও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষ সহ্য করতে শিখে যায়। গাজার ক্ষেত্রে এমন ঘটছে, লেবাননেও শুরু হয়েছে।”

সূত্র: রয়টার্স

ট্যাগ: ইউনিসেফইসরায়েললেবাননে নিহতশতাধিক শিশু
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

সংস্কারের গতিই ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে: এএফপিকে ড. ইউনূস
আন্তর্জাতিক

সংস্কারের গতিই ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে: এএফপিকে ড. ইউনূস

১৪ নভেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্র-জাপানের যৌথ হস্তক্ষেপে ঘুরে দাঁড়াল ইয়েন
অর্থনীতি

যুক্তরাষ্ট্র-জাপানের যৌথ হস্তক্ষেপে ঘুরে দাঁড়াল ইয়েন

৩ আগস্ট ২০২৬

সর্বশেষ

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, সুস্থ পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, সুস্থ পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
৭ আগস্ট ২০২৬
0

0

Rahat Afroze Appointed Head of Human Resources at Eastern Bank PLC

Rahat Afroze Appointed Head of Human Resources at Eastern Bank PLC

- ইউএসএ বাংলা ডেস্ক
৭ আগস্ট ২০২৬
0

0

৪ হাজার ৭০০ ক্যাফের ব্র্যান্ড ক্যাফে আমাজন বাংলাদেশে

৪ হাজার ৭০০ ক্যাফের ব্র্যান্ড ক্যাফে আমাজন বাংলাদেশে

- ইউএসএ বাংলা ডেস্ক
৭ আগস্ট ২০২৬
0

0

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

- ইউএসএ বাংলা ডেস্ক
৭ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, সুস্থ পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, সুস্থ পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

৭ আগস্ট ২০২৬
Rahat Afroze Appointed Head of Human Resources at Eastern Bank PLC

Rahat Afroze Appointed Head of Human Resources at Eastern Bank PLC

৭ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.