সিলেটে শেভরনের ৪ বিলিয়ন ডলারের প্রকল্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ক্রিস্টেনসেন সিলেটে শেভরনের ৪ বিলিয়ন ডলারের বিশ্বমানের গ্যাস উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, গত তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাংলাদেশের জ্বালানি খাতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব এখনও সমানভাবে শক্তিশালী রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে শেভরনের বিনিয়োগ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দীর্ঘ ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা দেশের জ্বালানি খাতের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।
রাষ্ট্রদূতের এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারিত্ব এবং জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার ধারাবাহিকতাকেই আরও জোরালোভাবে তুলে ধরেছে।