রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

প্রিমিয়ার ব্যাংকে নারী কর্মীদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক সেশন

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৩ জুলাই ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
প্রিমিয়ার ব্যাংকে নারী কর্মীদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক সেশন

প্রিমিয়ার ব্যাংকে নারী কর্মীদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক সেশন

প্রিমিয়ার ব্যাংক পিএলসি নারী কর্মীদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও কর্মক্ষেত্রে কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে অমনিকেয়ারের সহযোগিতায় এ সেশন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারীর সুস্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং কর্মক্ষেত্রে তাদের অবদানকে গুরুত্ব দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুর মফিজ, উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ ও অমলেন্দু রায় এবং মানবসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. মইনুল হক সিরাজী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নওরিন নকীব।

অনুষ্ঠানে বক্তব্যে মো. মনজুর মফিজ বলেন, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি বলেন, “নারীর সুস্থতা, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করাই একটি অন্তর্ভুক্তিমূলক, সহায়ক ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলার অন্যতম ভিত্তি।”

সেশনে অমনিকেয়ারের সহকারী অধ্যাপক ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. রিফাত উজ জোহরা কর্মক্ষেত্রের চাপ মোকাবিলা, মানসিক সুস্থতা বজায় রাখা এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

এছাড়া স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. সাইন ফারিয়া সেতু নারীর প্রজনন স্বাস্থ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন। সেশনে অংশগ্রহণকারী নারী কর্মীরা বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

প্রিমিয়ার ব্যাংক জানায়, কর্মীদের সুস্থতা ও কল্যাণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

২০২৭ সালের মধ্যে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চায় মালয়েশিয়া: মালয়েশিয়ান হাইকমিশনার
অর্থনীতি

২০২৭ সালের মধ্যে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চায় মালয়েশিয়া: মালয়েশিয়ান হাইকমিশনার

১৬ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্ব ও কোকা-কোলার টেকসই প্রবৃদ্ধির নতুন দিগন্ত
অর্থনীতি

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্ব ও কোকা-কোলার টেকসই প্রবৃদ্ধির নতুন দিগন্ত

৬ জুলাই ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.