সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বিনোদন

প্রখ্যাত প্রযোজক ও নির্মাতা মুস্তাফিজুর রহমান আর নেই

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ জুলাই ২০২৬
in বিনোদন
Reading Time: 1 min read
A A
0
প্রখ্যাত প্রযোজক ও নির্মাতা মুস্তাফিজুর রহমান আর নেই

প্রখ্যাত প্রযোজক ও নির্মাতা মুস্তাফিজুর রহমান আর নেই

বাংলাদেশের প্রখ্যাত প্রযোজক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সিনিয়র সদস্য মুস্তাফিজুর রহমান আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সম্পর্কিত

ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা, এফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’

ক্যানসারের কাছে হার মানেননি আত্মবিশ্বাসী সামিয়া

পারিবারিক সূত্রে জানা গেছে, তার দুই ছেলে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে আগামী ৩০ জুলাই তার দাফন সম্পন্ন হবে।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্বর্ণযুগের অন্যতম সফল প্রযোজক হিসেবে মুস্তাফিজুর রহমান বিশেষ খ্যাতি অর্জন করেন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’-এর প্রযোজক হিসেবে তিনি দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান। পাশাপাশি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘শঙ্খনীল কারাগার’-এর নির্মাতা হিসেবেও তিনি প্রশংসিত ছিলেন। এছাড়া অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিভিশন প্রযোজনার সঙ্গে তার সম্পৃক্ততা বাংলা নাট্যাঙ্গনে স্থায়ী ছাপ রেখে গেছে।

মুস্তাফিজুর রহমানের সৃজনশীল নির্মাণশৈলী ও দূরদর্শী ভাবনা বাংলাদেশের টেলিভিশন নাটকের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেন।

শুধু একজন সফল প্রযোজক বা প্রশাসক হিসেবেই নয়, গণমাধ্যমের নতুন প্রজন্মের অসংখ্য কর্মীকে গড়ে তোলার ক্ষেত্রেও তার অবদান স্মরণীয়। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গন ও গণমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিল্পী, কলাকুশলী এবং শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

দীর্ঘ চিকিৎসার বিরতিতে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, থাকবেন ৭–১০ দিন
বিনোদন

দীর্ঘ চিকিৎসার বিরতিতে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, থাকবেন ৭–১০ দিন

৩ আগস্ট ২০২৬
বুয়েটে ছাত্ররাজনীতি চাই না: অপি করিম
বিনোদন

বুয়েটে ছাত্ররাজনীতি চাই না: অপি করিম

৫ এপ্রিল ২০২৪

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.