সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

সন্দেহজনক লেনদেন ও অর্থপাচার: ব্র্যাক ইপিএল গ্রাহকের বিও হিসাব অনুসন্ধানে বিএসইসি

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩০ জুলাই ২০২৬
in অর্থনীতি, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
সন্দেহজনক লেনদেন ও অর্থপাচার: ব্র্যাক ইপিএল গ্রাহকের বিও হিসাব অনুসন্ধানে বিএসইসি

সন্দেহজনক লেনদেন ও অর্থপাচার: ব্র্যাক ইপিএল গ্রাহকের বিও হিসাব অনুসন্ধানে বিএসইসি

বাংলাদেশের শেয়ারবাজারে সন্দেহজনক লেনদেন ও সম্ভাব্য অর্থ পাচারের অভিযোগে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের এক গ্রাহকের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের লেনদেন অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে পাওয়া একটি বিশেষ গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে বিএসইসি তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান সম্পন্ন করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।

সম্পর্কিত

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

অনুসন্ধান কমিটিতে রয়েছেন বিএসইসির উপপরিচালক মুহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত, সহকারী পরিচালক মো. আশরাফুল হাসান এবং সহকারী পরিচালক আলী আহসান।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে পাওয়া গোয়েন্দা তথ্য ও প্রতিবেদনের ভিত্তিতেই কমিশন এই অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারবাজারে কোনো ধরনের সন্দেহজনক লেনদেন, শেয়ার কারসাজি কিংবা অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেলে কমিশন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তা বিবেচনা করে। এই অনুসন্ধানের মাধ্যমে সংশ্লিষ্ট বিও হিসাবের লেনদেনের প্রকৃতি, অর্থের উৎস এবং প্রচলিত আইন ও বিধিমালার কোনো লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। অনুসন্ধানে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএসইসির আদেশে বলা হয়েছে, সম্প্রতি বিএফআইইউ কমিশনের কাছে একটি গোয়েন্দা প্রতিবেদন পাঠায়। ওই প্রতিবেদনে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের গ্রাহক মো. শাহাদাত হোসেনের বিও হিসাবে সংঘটিত অস্বাভাবিক ও সন্দেহজনক শেয়ার লেনদেনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। প্রতিবেদনের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কমিশন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং বিস্তারিত অনুসন্ধানের প্রয়োজনীয়তা অনুভব করে।

এর পরিপ্রেক্ষিতে গত ১৪ জুলাই অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২১ ধারা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ১৭ক ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫)-এর ক্ষমতাবলে তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়।

আদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান সম্পন্ন করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে। সেই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই পরবর্তী নিয়ন্ত্রক, প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বিএসইসি।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে অস্বাভাবিক লেনদেন, শেয়ারদরের অস্বাভাবিক ওঠানামা, কারসাজি এবং সম্ভাব্য অর্থ পাচারের ঝুঁকি মোকাবিলায় নজরদারি জোরদার করেছে কমিশন। ইতোমধ্যে বিভিন্ন ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং বাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শন, অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, বিএফআইইউ ও বিএসইসির মধ্যে তথ্য বিনিময় এবং সমন্বিত নজরদারি বাড়ার ফলে শেয়ারবাজারে অবৈধ অর্থের প্রবাহ শনাক্ত করা আরও সহজ হবে। একই সঙ্গে সন্দেহজনক লেনদেন, শেয়ার কারসাজি ও অর্থ পাচারের অভিযোগ দ্রুত তদন্তের আওতায় আনা সম্ভব হবে।

বিএসইসির ভাষ্য, শেয়ারবাজারে শৃঙ্খলা বজায় রাখা, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সম্ভাব্য অনিয়মের প্রকৃত চিত্র উদঘাটনের লক্ষ্যেই এই অনুসন্ধান উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বসুন্ধরা শুভসংঘের শিবপুরে সেলাই মেশিন বিতরণ
অর্থনীতি

বসুন্ধরা শুভসংঘের শিবপুরে সেলাই মেশিন বিতরণ

২৩ জুন ২০২৬
‘Trust is Our Strongest Capital’: Dhaka Bank CEO Osman Ershad Faiz on the Bank’s Next Chapter
English News

‘Trust is Our Strongest Capital’: Dhaka Bank CEO Osman Ershad Faiz on the Bank’s Next Chapter

২৬ আগস্ট ২০২৬

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.