শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

আলমগীর মোরশেদ এইচবিএল বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩০ জুলাই ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
আলমগীর মোরশেদ এইচবিএল বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার

আলমগীর মোরশেদ এইচবিএল বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার

হাবিব ব্যাংক লিমিটেডের (এইচবিএল) বাংলাদেশ কার্যক্রমের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ ব্যাংকার আলমগীর মোরশেদ। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

ব্যাংকিং ও আর্থিক খাতে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে এইচবিএলে যোগ দিয়েছেন আলমগীর মোরশেদ। দীর্ঘ কর্মজীবনে তিনি কমার্শিয়াল ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ট্রেজারি, ফাইন্যান্সিয়াল মার্কেটস, উন্নয়ন অর্থায়ন এবং আর্থিক প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। দেশীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়েই তার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে।

এইচবিএলে যোগদানের আগে আলমগীর মোরশেদ রাষ্ট্রায়ত্ত অবকাঠামো অর্থায়ন প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন খাতে বিভিন্ন অর্থায়ন কার্যক্রম সম্প্রসারণে কাজ করেছে।

এর আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে ২৬ বছরেরও বেশি সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক, গ্লোবাল ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বিভাগের প্রধান, কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের প্রধান এবং ফাইন্যান্সিয়াল মার্কেটস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। করপোরেট গ্রাহকসেবা, আন্তর্জাতিক বাণিজ্য, ট্রেজারি ব্যবস্থাপনা এবং আর্থিক বাজার পরিচালনায় তার উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে।

শিক্ষাজীবনে আলমগীর মোরশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বিশ্বের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইনসিডের বিভিন্ন এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, যা তার নেতৃত্ব ও কৌশলগত ব্যবস্থাপনা দক্ষতাকে আরও সমৃদ্ধ করেছে।

এইচবিএল কর্তৃপক্ষ আশা করছে, ব্যাংকিং খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে ব্যাংকটির ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং করপোরেট ও আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দেশের আর্থিক খাতে এইচবিএলের অবস্থান আরও সুদৃঢ় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বৈদেশিক মুদ্রা জমায় সুদহার নির্ধারণে হস্তক্ষেপ করবে না কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

বৈদেশিক মুদ্রা জমায় সুদহার নির্ধারণে হস্তক্ষেপ করবে না কেন্দ্রীয় ব্যাংক

১ নভেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো
অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে সোনা সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো

৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.