সোমবার, জুলাই ২৭, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

জ্বালানি বিক্রি কমলেও শীর্ষে পদ্মা অয়েল, ডিজেলে এগিয়ে মেঘনা পেট্রোলিয়াম

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ জুলাই ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
জ্বালানি বিক্রি কমলেও শীর্ষে পদ্মা অয়েল, ডিজেলে এগিয়ে মেঘনা পেট্রোলিয়াম

জ্বালানি বিক্রি কমলেও শীর্ষে পদ্মা অয়েল, ডিজেলে এগিয়ে মেঘনা পেট্রোলিয়াম

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মোট জ্বালানি বিক্রি আগের বছরের তুলনায় কমেছে ২ লাখ ৬০ হাজার ৭২৮ টন। তবে সামগ্রিক বিক্রি কমলেও বিপণনে শীর্ষস্থান ধরে রেখেছে পদ্মা অয়েল কোম্পানি পিএলসি। একই সময়ে ডিজেল বিক্রিতে নেতৃত্ব দিয়েছে মেঘনা পেট্রোলিয়াম, আর অকটেন ও পেট্রোল বিক্রিতে এগিয়ে রয়েছে পদ্মা অয়েল।

বিপিসি ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক বিক্রয় প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে ছয়টি অঙ্গপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি বিক্রি হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে সেই পরিমাণ কমে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭৪ হাজার ৬১৩ টনে।

তথ্য অনুযায়ী, গত অর্থবছরে ডিজেল, পেট্রোল, ফার্নেস অয়েল ও কেরোসিনের বিক্রি কমেছে। তবে অকটেন এবং জেট এ-১ জ্বালানির বিক্রি বেড়েছে।

বাজার অংশীদারিত্বের দিক থেকে পদ্মা অয়েল এককভাবে বিপিসির মোট জ্বালানি বিক্রির ৪০ দশমিক ৫৩ শতাংশ দখলে রেখেছে। মেঘনা পেট্রোলিয়ামের অংশ ৩৩ দশমিক ৩২ শতাংশ এবং যমুনা অয়েলের অংশ ২৪ দশমিক ৮৭ শতাংশ।

গত অর্থবছরে পদ্মা অয়েল ২৬ লাখ ৬৪ হাজার ৯০৫ টন জ্বালানি বিক্রি করেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৩৯ হাজার টন বেশি। সামগ্রিক বাজারে জ্বালানি বিক্রি কমলেও পদ্মা অয়েল তাদের বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে।

সম্পর্কিত

ন্যাশনাল ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী আহসান খলিল, ভাইস চেয়ারম্যান রিজওয়ান মান্নান

সুপার স্টার গ্রুপের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মফিজুল ইসলাম বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টার ফলেই গত অর্থবছরে প্রতিষ্ঠানের পণ্য বিক্রি বেড়েছে। একই সঙ্গে অপারেশনাল ক্ষতিও আগের বছরের তুলনায় কমেছে, যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার জন্য ইতিবাচক।

তিনি আরও বলেন, পদ্মা অয়েলের জনবল ও বিপণন নেটওয়ার্ক অন্য প্রতিষ্ঠানের তুলনায় বড়। সেই সক্ষমতা বিবেচনায় প্রতিষ্ঠানটির আরও বেশি জ্বালানি বিপণনের সুযোগ রয়েছে।

অন্যদিকে, ডিজেল বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে মেঘনা পেট্রোলিয়াম। ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটি ১৬ লাখ ৩৪ হাজার ৯৫৬ টন ডিজেল বিক্রি করেছে। তবে আগের অর্থবছরের তুলনায় ডিজেল বিক্রির পরিমাণ বাড়িয়েছে যমুনা অয়েল। প্রতিষ্ঠানটি এক বছরে অতিরিক্ত ১৩ হাজার ২০২ টন ডিজেল বিক্রি করেছে।

সামগ্রিকভাবে জ্বালানি বিক্রি কমলেও পদ্মা অয়েলের বিক্রি বৃদ্ধি এবং নির্দিষ্ট কিছু পণ্যের চাহিদা বাড়ায় দেশের জ্বালানি বাজারে প্রতিযোগিতার চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় রুবাইয়াত হোসেনের ‘ডিফিকাল্ট ব্রাইড’
আন্তর্জাতিক

ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় রুবাইয়াত হোসেনের ‘ডিফিকাল্ট ব্রাইড’

২৪ জুলাই ২০২৬
ডা. জুবাইদা রহমানের উপস্থিতিতে কনকর্ডিয়া–ব্র্যাকের স্বাস্থ্য উদ্যোক্তা কর্মশালা
অন্যান্য

ডা. জুবাইদা রহমানের উপস্থিতিতে কনকর্ডিয়া–ব্র্যাকের স্বাস্থ্য উদ্যোক্তা কর্মশালা

১০ জুলাই ২০২৬

সর্বশেষ

ন্যাশনাল ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী আহসান খলিল, ভাইস চেয়ারম্যান রিজওয়ান মান্নান

ন্যাশনাল ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী আহসান খলিল, ভাইস চেয়ারম্যান রিজওয়ান মান্নান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ জুলাই ২০২৬
0

0

সুপার স্টার গ্রুপের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

সুপার স্টার গ্রুপের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ জুলাই ২০২৬
0

0

১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা সাউথইস্ট ব্যাংকের

১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা সাউথইস্ট ব্যাংকের

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ জুলাই ২০২৬
0

0

প্রখ্যাত প্রযোজক ও নির্মাতা মুস্তাফিজুর রহমান আর নেই

প্রখ্যাত প্রযোজক ও নির্মাতা মুস্তাফিজুর রহমান আর নেই

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ জুলাই ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ন্যাশনাল ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী আহসান খলিল, ভাইস চেয়ারম্যান রিজওয়ান মান্নান

ন্যাশনাল ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী আহসান খলিল, ভাইস চেয়ারম্যান রিজওয়ান মান্নান

২৭ জুলাই ২০২৬
সুপার স্টার গ্রুপের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

সুপার স্টার গ্রুপের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

২৭ জুলাই ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.