সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

ফিরবেন না বেনজীর, যে দেশে নিয়েছেন নাগরিকত্ব

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩ জুলাই ২০২৪
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
ফিরবেন না বেনজীর, যে দেশে নিয়েছেন নাগরিকত্ব

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ অর্জন করেছেন বিপুল অবৈধ সম্পদ।  শুধু দেশেই নয়, বিদেশেও রয়েছে অঢেল সম্পদ। বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন।

কমিশন ইতিমধ্যে বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে। এই সম্পদের বিষয়ে ব্যাখ্যা দিতে দুই দফা হাজির হওয়ার নোটিশ দিলেও বেনজীর ও তার পরিবারের সদস্যরা এতে সাড়া দেননি। সর্বশেষ তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক। অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান চলার আগে দেশ ছেড়ে চলে যান সাবেক এই আইজিপি। সঙ্গে স্ত্রী-সন্তানও। তিনি কোথায় আছেন তা নিয়ে আছে ধোঁয়াশা।

সম্পর্কিত

মৌসুমীর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ওমর সানী: ‘হয়তো এসব লিখেই ওদের সংসার চলে’

২০ টাকা বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান: রিজভী

তবে নির্ভরযোগ্য সূত্র বলছে, নাগরিকত্ব নিয়ে তুরস্কে অবস্থান করছেন বেনজীর আহমেদ। এ ছাড়া স্পেনেও নাগরিকত্ব নিয়ে রেখেছেন তিনি। দেশে অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান চলায় বেনজীর আহমেদের আর ফেরার সম্ভাবনা নেই। কারণ দেশে ফিরলে তাকে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। দেশ ছাড়ার পর এখন পর্যন্ত বেনজীর আহমেদকে প্রকাশ্যে দেখা যায়নি। দেশ ছাড়ার আগে নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা বিপুল অর্থও তুলে নিয়েছেন তিনি।

একটি সূত্র নিশ্চিত করেছেন, ড. বেনজীর আহমেদ আর দেশে ফিরবেন না। বিদেশেই তিনি পরিবার নিয়ে স্থায়ী হচ্ছেন। দেশের মতো বিদেশেও তার বিপুল সম্পদ রয়েছে। বিশেষ করে দুবাইতে তার সম্পত্তি থাকার তথ্য পাওয়া গেছে। এখন তিনি বিদেশেই পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে জানা গেছে।

সূত্র আরও জানায়, গত ৬ জুন এক কন্যা ও স্ত্রীকে নিয়ে প্রথমে দুবাই যান বেনজীর আহমেদ। পরে সেখানে ১০ দিন অবস্থান করে ১৭ই জুন তুরস্কে পাড়ি জমান। তুরস্কে বিনিয়োগের শর্তে নাগরিকত্ব পেয়েছে বেনজীর ও তার পরিবার। তবে ইউরোপের আরেক দেশ স্পেনেও বিনিয়োগের শর্তে নাগরিকত্ব পেয়েছেন বেনজীর। আগামী মাসেই তিনি স্পেনে যাবেন।

বেনজীর আহমেদের এক সময়ের আইনজীবী এডভোকেট শাহ মঞ্জুরুল হকের চেম্বারের একটি সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছে, তাদের সঙ্গে বেনজীর আহমেদের এখন আর যোগাযোগ নেই।

খবর: মানবজমিন

ট্যাগ: আইজিপিদুর্নীতিপুলিশবেনজীর আহমেদলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

army-ansar
বাংলাদেশ

আনসার ও শিক্ষার্থীদের সংঘর্ষ: ঘটনাস্থলে সেনাবাহিনী

২৫ আগস্ট ২০২৪
সিটি কলেজ-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব
অপরাধ

সিটি কলেজ-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব

২০ নভেম্বর ২০২৪

সর্বশেষ

রাফিনিয়ার পারফেক্ট হ্যাটট্রিক, ১৭ বছরেও যা পারেননি মেসি

রাফিনিয়ার পারফেক্ট হ্যাটট্রিক, ১৭ বছরেও যা পারেননি মেসি

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিবাহিত পুরুষ রংগিলা ফানুস- মুনিয়া থেকে মরিয়ম

বিবাহিত পুরুষ রংগিলা ফানুস- মুনিয়া থেকে মরিয়ম

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মৌসুমীর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ওমর সানী: ‘হয়তো এসব লিখেই ওদের সংসার চলে’

মৌসুমীর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ওমর সানী: ‘হয়তো এসব লিখেই ওদের সংসার চলে’

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

২০ টাকা বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান: রিজভী

২০ টাকা বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রাফিনিয়ার পারফেক্ট হ্যাটট্রিক, ১৭ বছরেও যা পারেননি মেসি

রাফিনিয়ার পারফেক্ট হ্যাটট্রিক, ১৭ বছরেও যা পারেননি মেসি

২১ সেপ্টেম্বর ২০২৬
বিবাহিত পুরুষ রংগিলা ফানুস- মুনিয়া থেকে মরিয়ম

বিবাহিত পুরুষ রংগিলা ফানুস- মুনিয়া থেকে মরিয়ম

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.