রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাণিজ্য

রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৪১ কোটি টাকা, পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
in বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৪১ কোটি টাকা, পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ

সরকারের অনুকূলে নতুন শেয়ার, রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৪১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

সরকারের শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি নতুন সাধারণ শেয়ার ইস্যু করেছে রূপালী ব্যাংক পিএলসি। এসব শেয়ার সরকারের অনুকূলে জমা হওয়ার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ হয়ে ৯৪১ কোটি ২৬ লাখ ২৩ হাজার ১৮০ টাকায় উন্নীত হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১২ জুলাই ২০২৬ তারিখের সম্মতিপত্র এবং ২২ জুলাই অনুষ্ঠিত রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১ হাজার ২৯২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ শেয়ার ইস্যু করা হয়। পরে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সরকারের অর্থ বিভাগের সচিবের বিও হিসাবে নতুন শেয়ারগুলো জমা করে।

সরকারের শেয়ার মানি ডিপোজিট হিসেবে সংরক্ষিত ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার ইকুইটির বিপরীতে প্রতিটি শেয়ার ১৫ টাকা দরে ইস্যু করা হয়েছে। এর মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৫ টাকা শেয়ার প্রিমিয়াম হিসেবে নির্ধারণ করা হয়েছে।

নতুন শেয়ার অন্তর্ভুক্ত হওয়ার ফলে ব্যাংকটির পরিশোধিত মূলধন ৪৮৭ কোটি ৯৩ লাখ ২০ হাজার ৬৫০ টাকা থেকে বেড়ে ৯৪১ কোটি ২৬ লাখ ২৩ হাজার ১৮০ টাকায় পৌঁছেছে। বর্তমানে রূপালী ব্যাংকের মোট পরিশোধিত সাধারণ শেয়ারের সংখ্যা ৯৪ কোটি ১২ লাখ ৬২ হাজার ৩১৮টি। বিএসইসির শর্ত অনুযায়ী, সরকারকে ইস্যু করা নতুন শেয়ারগুলো তিন বছর পর্যন্ত লক-ইন থাকবে এবং এ সময়ে সেগুলো হস্তান্তর করা যাবে না।

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) শেয়ার মানি ডিপোজিট বিবেচনায় ব্যাংকটির শেয়ারপ্রতি নিট লোকসান হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৯ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে শেয়ার মানি ডিপোজিট বিবেচনায় শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৩৭ পয়সা।

সর্বশেষ ২০২৫ হিসাব বছরে রূপালী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ওই বছর সমন্বিত শেয়ারপ্রতি আয় ছিল ১৪ পয়সা, যা আগের বছরে ছিল ২৩ পয়সা। এর আগে ২০২৪ সালেও কোনো লভ্যাংশ দেওয়া হয়নি। তবে ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

এদিকে ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) রূপালী ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি প্লাস’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-৩’ হিসেবে বহাল রেখেছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বুধবার চিন্ময় কৃষ্ণের জামিন না হলে কারাগার অভিমুখে লংমার্চ
অপরাধ

বুধবার চিন্ময় কৃষ্ণের জামিন না হলে কারাগার অভিমুখে লংমার্চ

২৬ নভেম্বর ২০২৪
আগস্টের ১৬ দিনেই রেমিট্যান্স এলো ১ দশমিক ৭৮৮ বিলিয়ন ডলার
অর্থনীতি

আগস্টের ১৬ দিনেই রেমিট্যান্স এলো ১ দশমিক ৭৮৮ বিলিয়ন ডলার

১৭ আগস্ট ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.