শনিবার, আগস্ট ৮, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

মজুতদারিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৮ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
মজুতদারিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

বাজারে সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই মজুতদারি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে পরিণতি ভোগ করতে হবে।

শনিবার সকালে ঝিনাইদহের শৈলকূপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত

ইসলামী ব্যাংকের উদ্যোগে আলেমদের সঙ্গে বাংলা কিউআর নিয়ে মতবিনিময়

এডাস্টে সেমিকন্ডাক্টর শিল্পের জনবল তৈরিতে আন্তর্জাতিক সেমিনার

আইনমন্ত্রী বলেন, বাজারের বিভিন্ন খাতের সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যাতে উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, সরকার সে লক্ষ্যেই কাজ করছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কৃষকরা জিম্মি হয়ে আছেন। এ পরিস্থিতির পরিবর্তন ঘটাতে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, কৃষকরা ঘাম ঝরিয়ে ফসল উৎপাদন করলেও অনেক সময় উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না। পণ্য নিয়ে বাজারে আসার পর তারা বিভিন্ন ধরনের অনিয়মের শিকার হন। বিশেষ করে পাট ও পেঁয়াজের মতো কৃষিপণ্যের বেচাকেনায় অতিরিক্ত তোলা নেওয়ার অভিযোগ রয়েছে।

আইনমন্ত্রী বলেন, এক মণ পাট বা পেঁয়াজে অতিরিক্ত দুই কেজি করে তোলা দিতে হতো। এর বাইরে বাজারের পরিচ্ছন্নতাকর্মী ও হিজড়া সম্প্রদায়ের মানুষের জন্যও কৃষকদের কাছ থেকে তোলা নেওয়া হয়। সব মিলিয়ে এক মণ পণ্যের বিপরীতে কৃষককে ৪৫ কেজি পর্যন্ত দিতে হচ্ছে। এটি কোনোভাবেই ন্যায্য নয়।

তিনি বলেন, ‘বাজারের এই সিন্ডিকেট আমরা ভেঙে দেব। এরই মধ্যে সব হাট ও বাজারে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণকারী ব্যবসায়ীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, যারা তোলা না পেলে কৃষকের কাছ থেকে পণ্য কিনবেন না বলে হুমকি দিচ্ছেন, তাদের বাজার ছেড়ে চলে যেতে হবে। তাদের জায়গায় বিকল্প ব্যবসায়ী তৈরি হয়ে যাবে।

মজুতদারির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। যারা মজুতদারি করবেন, তাদের ভেবেচিন্তে এগোতে হবে।’

আইনমন্ত্রী আরও বলেন, কৃষক ও সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রয়োজন। উৎপাদক পর্যায়ে কৃষক ন্যায্য মূল্য না পেলে একদিকে যেমন কৃষক ক্ষতিগ্রস্ত হন, অন্যদিকে বাজারের মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের কারণে ভোক্তাকেও বেশি দামে পণ্য কিনতে হয়। এ কারণে বাজারের অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

শৈলকূপার পাট ও পেঁয়াজের পাইকারি হাট পরিদর্শনের সময় আইনমন্ত্রী বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পণ্য কেনাবেচার প্রক্রিয়া, তোলা আদায় এবং বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

আইনমন্ত্রীর বাজার পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা সাউথইস্ট ব্যাংকের
অর্থনীতি

১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা সাউথইস্ট ব্যাংকের

২৭ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে মোদী-ইউনূসের মধ্যে বৈঠক হচ্ছে না
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে মোদী-ইউনূসের মধ্যে বৈঠক হচ্ছে না

১৯ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

ইসলামী ব্যাংকের উদ্যোগে আলেমদের সঙ্গে বাংলা কিউআর নিয়ে মতবিনিময়

ইসলামী ব্যাংকের উদ্যোগে আলেমদের সঙ্গে বাংলা কিউআর নিয়ে মতবিনিময়

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ আগস্ট ২০২৬
0

0

এডাস্টে সেমিকন্ডাক্টর শিল্পের জনবল তৈরিতে আন্তর্জাতিক সেমিনার

এডাস্টে সেমিকন্ডাক্টর শিল্পের জনবল তৈরিতে আন্তর্জাতিক সেমিনার

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ আগস্ট ২০২৬
0

0

শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে ওঠার আহ্বান জানালেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে ওঠার আহ্বান জানালেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ আগস্ট ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমার ধাক্কা বিশ্ব অর্থনীতিতে

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমার ধাক্কা বিশ্ব অর্থনীতিতে

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ইসলামী ব্যাংকের উদ্যোগে আলেমদের সঙ্গে বাংলা কিউআর নিয়ে মতবিনিময়

ইসলামী ব্যাংকের উদ্যোগে আলেমদের সঙ্গে বাংলা কিউআর নিয়ে মতবিনিময়

৮ আগস্ট ২০২৬
এডাস্টে সেমিকন্ডাক্টর শিল্পের জনবল তৈরিতে আন্তর্জাতিক সেমিনার

এডাস্টে সেমিকন্ডাক্টর শিল্পের জনবল তৈরিতে আন্তর্জাতিক সেমিনার

৮ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.