রবিবার, আগস্ট ১৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

বিদেশি বিনিয়োগে আস্থা ফেরাতে সরকারের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১১ আগস্ট ২০২৬
in অর্থনীতি, আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ, বিশ্ব, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
বিদেশি বিনিয়োগে আস্থা ফেরাতে সরকারের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে বিদেশি উদ্যোক্তাদের এ দেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ—অ্যামচেমের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সম্পর্কিত

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে সংগঠনটির আট সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রায় দুই মাস আগে দায়িত্ব নেওয়া অ্যামচেমের নতুন কমিটির সদস্যরা এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচিত হন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মকৌশল সম্পর্কে তাকে অবহিত করেন।

সাক্ষাৎকালে অ্যামচেম প্রতিনিধিরা জানান, বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নতুন কমিটি কাজ করছে। বিশেষ করে বিনিয়োগের নতুন ক্ষেত্র চিহ্নিত করা, ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণ এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছেন।

প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সরকারের সহযোগিতার বিষয়টি তুলে ধরে বলেন, বাংলাদেশে বিনিয়োগের যে সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে মার্কিন বিনিয়োগকারীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখালে সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ও বাজারে বিনিয়োগের জন্য এখন নতুন সুযোগ তৈরি হয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে পারেন। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

অ্যামচেমের প্রতিনিধিরা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, মার্কিন ব্যবসায়ীদের জন্য সম্ভাব্য নতুন খাত এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামচেম প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ রয়েছে। নতুন বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বিদ্যমান মার্কিন বিনিয়োগকারীদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরিও দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় অ্যামচেমের নতুন কমিটির বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ এবং সরকারের সহযোগিতার আশ্বাস বাংলাদেশ-মার্কিন অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ডিজিটাল অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইনের সংশোধন জরুরি
প্রযুক্তি

ডিজিটাল অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইনের সংশোধন জরুরি

১ আগস্ট ২০২৬
Bashundhara units seek Bangladesh approval to import LPG, LNG
English News

Bashundhara units seek Bangladesh approval to import LPG, LNG

৮ আগস্ট ২০২৬

সর্বশেষ

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

এআই অবকাঠামোয় বিনিয়োগে বিশ্বজুড়ে বাড়ছে ঋণের চাপ

এআই অবকাঠামোয় বিনিয়োগে বিশ্বজুড়ে বাড়ছে ঋণের চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

হিলি বন্দরে রাজস্ব আদায় কমেছে ৪৪৮ কোটি টাকা

হিলি বন্দরে রাজস্ব আদায় কমেছে ৪৪৮ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

১৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

১৬ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.