রবিবার, আগস্ট ১৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

বগুড়ায় কৃষি যন্ত্রের নতুন বাজার, রফতানি হচ্ছে ভারত-নেপালে

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
in অর্থনীতি, আন্তর্জাতিক, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
বগুড়ায় কৃষি যন্ত্রের নতুন বাজার, রফতানি হচ্ছে ভারত-নেপালে

বগুড়ার হালকা প্রকৌশল শিল্পে তৈরি কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ এখন শুধু দেশের বাজারেই সীমাবদ্ধ নেই। স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত সেচ পাম্প, টিউবওয়েল, রাইস মিলের শেল, ধান ও ভুট্টা মাড়াইয়ের মেশিনসহ বিভিন্ন যন্ত্রাংশ যাচ্ছে ভারত ও নেপালেও। এতে একদিকে কৃষি যন্ত্রপাতির আমদানিনির্ভরতা কমছে, অন্যদিকে তৈরি হচ্ছে রফতানি সম্প্রসারণের নতুন সম্ভাবনা।

বগুড়ার ফুলতলা এলাকার বিভিন্ন কারখানা ঘুরে দেখা যায়, স্থানীয় উদ্যোক্তারা দেশীয় দক্ষতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ তৈরি করছেন। রনী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অন্তত ২০ ধরনের কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদন হচ্ছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন আকারের সেচ ও সেন্ট্রিফিউগাল পাম্প, পাম্পের খুচরা যন্ত্রাংশ, রাইস মিলের শেল, টিউবওয়েল এবং মাড়াই মেশিনের বিভিন্ন অংশ। এসব পণ্য বগুড়ার বাজারের পাশাপাশি ঢাকা, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবু বকর সিদ্দিক রনী বলেন, আগে এসব যন্ত্রাংশের অনেকটাই চীন ও ভারত থেকে আমদানি করতে হতো। এখন স্থানীয়ভাবেই সেগুলো উৎপাদন করা হচ্ছে। প্রতি মাসে প্রায় তিন থেকে চার টন পণ্য ভারত ও নেপালে রফতানি করা হচ্ছে বলেও জানান তিনি।

কৃষি যন্ত্রপাতি উৎপাদনের পাশাপাশি বগুড়ার কারখানাগুলোতে আমদানি বিকল্প বিভিন্ন পণ্য তৈরির সক্ষমতাও বাড়ছে। স্থানীয়ভাবে এসব যন্ত্রাংশ উৎপাদনের ফলে কৃষকদের জন্য তুলনামূলক কম দামে যন্ত্রপাতি সরবরাহের সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে যন্ত্র নষ্ট হলে দ্রুত খুচরা যন্ত্রাংশ পাওয়ার সুবিধাও বাড়ছে।

বগুড়ার হালকা প্রকৌশল শিল্পের আধুনিকায়নে সহায়তা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন। বিশ্বব্যাংক ও পিকেএসএফের যৌথ অর্থায়নে পরিচালিত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের আর্থিক ও কারিগরি সহায়তা দেয়া হচ্ছে। ভারী যন্ত্রপাতি কেনা, সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায়ও সহযোগিতা দেয়া হচ্ছে।

এ সহায়তার সুফল পাওয়া প্রতিষ্ঠানগুলোর একটি সরকার এগ্রো ইঞ্জিনিয়ারিং। প্রতিষ্ঠানটিতে পাওয়ার ট্রিলার, ট্রাক্টর, পাওয়ার থ্রেসার, মেইল শেলার, ধান, গম ও ভুট্টা মাড়াইয়ের যন্ত্র এবং ঘাস কাটার মেশিনসহ প্রায় ৪০ ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরি হচ্ছে। কারখানাটিতে সৌর প্যানেল স্থাপনের ফলে মাসে প্রায় পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল কমেছে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাইদুজ্জামান সরকার বলেন, স্থানীয়ভাবে যন্ত্রপাতি উৎপাদন করায় কম খরচে বেশি পণ্য তৈরি করা সম্ভব হচ্ছে। দেশীয় প্রযুক্তি এবং সহায়তা প্রকল্পের অনুদান কাজে লাগিয়ে তুলনামূলক কম দামে বাজারে পণ্য সরবরাহ করা যাচ্ছে।

বগুড়া বিসিকের তথ্যমতে, জেলায় চার হাজারের বেশি উৎপাদনমুখী কারখানা রয়েছে। এর মধ্যে বড়, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক কৃষিভিত্তিক শিল্প রয়েছে। কয়েক দশক ধরে এখানকার ফাউন্ড্রি ও হালকা প্রকৌশল কারখানাগুলো কৃষি যন্ত্রপাতি, সেচ পাম্প, মোটরযানের যন্ত্রাংশসহ নানা ধরনের শিল্পপণ্য উৎপাদন করছে।

সম্পর্কিত

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দাবি, দেশের কৃষি যন্ত্রপাতির প্রায় ৮০ শতাংশ চাহিদা বগুড়ার শিল্পকারখানাগুলো পূরণ করছে। এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৩০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনও বগুড়ার হালকা প্রকৌশল খাতকে বিশেষ শিল্প ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছে।

এ ক্লাস্টারের আওতায় প্রায় ৭০০ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ৫০০ কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্র এবং ৭৫টি ফাউন্ড্রি রয়েছে। বিপুলসংখ্যক এসব প্রতিষ্ঠানকে ঘিরে বগুড়ায় এমন একটি শিল্পভিত্তি তৈরি হয়েছে, যা কৃষি যন্ত্রপাতির স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি আমদানি বিকল্প পণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে সম্ভাবনার সঙ্গে সংকটও রয়েছে। উদ্যোক্তাদের অভিযোগ, গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ এবং কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন বাড়ানোর সুযোগ থাকলেও শিল্পনগরীতে পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক উদ্যোক্তা সম্প্রসারণ করতে পারছেন না।

বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান বলেন, শিল্পনগরীর অনেক ইউনিট উৎপাদন বাড়িয়ে বাজারের চাহিদা পূরণ করতে পারছে না। উৎপাদন সক্ষমতা বাড়াতে আরও জায়গার প্রয়োজন হলেও সেখানে জায়গার সংকট রয়েছে। এ সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রযুক্তির সীমাবদ্ধতাও এ খাতের অন্যতম চ্যালেঞ্জ। পিকেএসএফের স্মার্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী একেএম জহিরুল হক বলেন, ক্ষুদ্র উদ্যোগের বড় একটি অংশ এখনো পুরনো প্রযুক্তির ওপর নির্ভরশীল। ফলে উৎপাদনশীলতা প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না। এ পরিস্থিতি পরিবর্তনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্যোক্তাদের সহায়তা করা হচ্ছে।

ইতিমধ্যে বগুড়ার কয়েকটি কারখানায় কয়লাচালিত ফার্নেসের পরিবর্তে বৈদ্যুতিক ফার্নেস স্থাপন করা হয়েছে। একই সঙ্গে প্রচলিত যন্ত্রের পাশাপাশি কম্পিউটার নিয়ন্ত্রিত সিএনসি মেশিন ব্যবহারের ফলে উৎপাদনশীলতা বেড়েছে। পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার জন্যও উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে।

বগুড়ার হালকা প্রকৌশল শিল্পের সামনে তাই এখন মূল প্রশ্ন উৎপাদন সক্ষমতা নয়, বরং সেই সক্ষমতাকে কতটা প্রতিযোগিতামূলক শিল্পে রূপ দেয়া যায়। স্থানীয় বাজারে শক্ত অবস্থান তৈরি করার পর ভারত ও নেপালে রফতানির যে পথ তৈরি হয়েছে, তা আরও বড় বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে পারে।

প্রযুক্তি আধুনিকায়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, কাঁচামালের দাম নিয়ন্ত্রণ এবং শিল্প সম্প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করা গেলে বগুড়ার এই শিল্প ক্লাস্টার কৃষি যন্ত্রপাতির বড় রফতানিকারক হিসেবে উঠে আসতে পারে। এতে কৃষি যন্ত্রপাতির আমদানিনির্ভরতা কমার পাশাপাশি স্থানীয় কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি এবং শিল্প উৎপাদন—তিন ক্ষেত্রেই নতুন গতি আসতে পারে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

যুক্তরাষ্ট্রে ৩ বাংলাদেশি শিক্ষার্থী গ্রেপ্তার
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ৩ বাংলাদেশি শিক্ষার্থী গ্রেপ্তার

২৯ জানুয়ারি ২০২৫
তালিকাভুক্তির পাঁচ বছরে রবির নিট মুনাফা পাঁচ গুণ, আয়ে নতুন মাইলফলক
অর্থনীতি

তালিকাভুক্তির পাঁচ বছরে রবির নিট মুনাফা পাঁচ গুণ, আয়ে নতুন মাইলফলক

৫ আগস্ট ২০২৬

সর্বশেষ

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

এআই অবকাঠামোয় বিনিয়োগে বিশ্বজুড়ে বাড়ছে ঋণের চাপ

এআই অবকাঠামোয় বিনিয়োগে বিশ্বজুড়ে বাড়ছে ঋণের চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

হিলি বন্দরে রাজস্ব আদায় কমেছে ৪৪৮ কোটি টাকা

হিলি বন্দরে রাজস্ব আদায় কমেছে ৪৪৮ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

১৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

১৬ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.