সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে নাসাউ বাংলাদেশি কমিউনিটির ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উৎসব

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪
in নিউইয়র্ক
Reading Time: 1 min read
A A
0
যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে নাসাউ বাংলাদেশি কমিউনিটির ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উৎসব

জলি আহমেদ….

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাঙালিদের মাঝে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে নাসাউ বাংলাদেশি কমিউনিটি। এরই ধারাবাহিকতায় ২১ এপ্রিল লং আইল্যান্ডে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও বৈশাখী উৎসবের আয়োজন করেছে সংগঠনটি।

অনুষ্ঠানে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সিনেটর ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

শুরুতেই বাংলাদেশের জাতীয় সংগীত ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে বৈশাখী মেলা, নাচ-গান, বাচ্চাদের পারফর্মেন্স, পুঁথি পাঠ, ম্যাজিক শোসহ নানান আয়োজন ছিল।

সম্পর্কিত

সব ধরনের ভিসা নয়, শুধু অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

‘প্রবাসী মতলব সমিতি ইন্ক’-এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

আর এসব উপভোগ করতে প্রবাসীরা এসেছিলেন বাঙালি সাজে। নারীরা পরেছিলেন লাল-সাদা শাড়ি। ছেলেরা পাঞ্জাবি-পায়জামা পরেছিলেন। শিশুরাও সেজেছিল বাঙালি সাজে।  এ যেন সুদূর আমেরিকায় ছোট্ট এক বাংলাদেশ।

মূলত প্রবাসের মাটিতে বেড়ে ওঠা শিশু-কিশোরদের বাংলাদেশের নিজস্ব কৃষ্টি কালচার ও উৎসবের সঙ্গে পরিচিতি এবং যুক্ত থাকার উদ্দেশ্যে এই আয়োজন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা দি ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট বারের সদস্য, এক্সিডেন্ট কেইসেস, মেডিকেল মেলপ্রেকটিস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ, বাংলাদেশি আমেরিকান এটর্নি এট ল,  মঈন চৌধুরী।

এসময় ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার মঈন চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি একটি সুন্দর আয়োজন। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেমন আনন্দিত হই, তেমনি আমাদের পরস্পরের মাঝে একটি সামাজিক বন্ধন তৈরি হয়। একে অপরের পাশে দাঁড়াতে পারি। সর্বোপরি বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের মেলবন্ধন তৈরি হয়। আশা করবো নাসাউ বাংলাদেশি কমিউনিটি আমাদের আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দেবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ খন্দকার, সহকারী পরিদর্শক নাসাউ কাউন্টি অফিস অফ এশিয়ান অ্যাফেয়ার্স।

উপস্থিত ছিলেন নাসাউ বাংলাদেশি কমিউনিটির প্রেসিডেন্ট ক্যাপ্টেন মোতাছির মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শামিবুর রহমান (শামীম), ভাইস প্রেসিডেন্ট ফারুকী চৌধুরী, ভিপি সোনিয়া হক, কালচারাল সেক্রেটারি আরিফ আহমেদ অর্ণব, আহ্বায়ক সৈয়দ জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. সুহেল রানা, ফিরোজ আহমেদ, আমিনুল হক, সুহেল খান বাপ্পি, উপদেষ্টা আওকাত হোসেন খান, সালেহ আহমেদ ফারুকী, জাহাঙ্গীর হোসেন, ফজলুল হক, ফারুক আহমেদ, আশিকুজ্জামান চোধুরী, মনিরুর রহমান প্রমুখ।

নাসাউ বাংলাদেশি কমিউনিটির প্রেসিডেন্ট ক্যাপ্টেন মোতাছির মিয়া বলেন, এবার ঈদুল ফিতরের পরপরই পহেলা বৈশাখ পালিত হয়েছে। তাই দুটি উৎসব আমরা একসঙ্গে উদযাপন করতে পেরে আনন্দিত।

আয়োজকরা বলেন, পহেলা বৈশাখ উদযাপন করা মানে শুধুমাত্র উৎসবে মেতে ওঠা নয়, বাঙালির বর্ষবরণ সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মকে জানিয়ে দেওয়াও উদ্দেশ্য।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শানু হোসাইন, আরিফ আহমেদ অর্ণব, হাসিন মাহমুদ ও আয়না মাহিবা। আর নাচ পরিবেশন করেন আরটিভি ইয়াং স্টার লিনা মানহা, প্রিয়া ডায়েস ডান্স অ্যাকাডেমি, কৃষ্ণা তিথি। পুথি পাঠ করেন মামুন জামিল। এছাড়া শামীমের একের পর এক মনোমুগ্ধকর ম্যাজিক পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

মনমাতানো গানের মূর্ছনায় আর বাহারী বাঙালী খাবারের ডিনার শেষে সবাই খুব সুন্দর একটি সন্ধায় কাটিয়ে বাড়ি ফিরেন ।

ট্যাগ: নাসাউ বাংলাদেশি কমিউনিটিযুক্তরাষ্ট্রলং আইল্যান্ডলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

নিউইয়র্কে এনবিসির মহাসমারোহে ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’ উদ্যোগ ও ম্যাগাজিনের শুভ উদ্বোধন
আন্তর্জাতিক

নিউইয়র্কে এনবিসির মহাসমারোহে ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’ উদ্যোগ ও ম্যাগাজিনের শুভ উদ্বোধন

১৯ আগস্ট ২০২৬
নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্ক

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯ মার্চ ২০২৬

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.