রবিবার, আগস্ট ১৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৪ আগস্ট ২০২৬
in অর্থনীতি, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নিয়মিত গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার আয়োজন ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার বসবে এ বাজার। দেশের অটোমোবাইল খাতের ক্রেতা, বিক্রেতা, ডিলার, আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। আর ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশে গাড়ি ও মোটরসাইকেলের বাজার ক্রমেই বিস্তৃত হচ্ছে। একই সঙ্গে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত যানবাহনের প্রতি ক্রেতাদের আগ্রহও বাড়ছে। তবে ক্রেতা-বিক্রেতাদের জন্য নিয়মিত ও সুশৃঙ্খল একটি বাজারব্যবস্থার ঘাটতি রয়েছে। সেই জায়গা থেকেই ‘সুপার সেল কার বাজার’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের ভাষ্য, এ বাজারে দেশের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি ও মোটরসাইকেল, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল খাতের বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নেবে। ফলে একজন ক্রেতা একই স্থানে একাধিক ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার পাশাপাশি দাম, সুবিধা ও আর্থিক সেবার বিভিন্ন দিক তুলনা করার সুযোগ পাবেন।

শুধু নতুন গাড়ি নয়, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেলও এ আয়োজনে কেনাবেচা করা যাবে। ব্যক্তিমালিকানাধীন যানবাহন বিক্রির পাশাপাশি বিশেষ ছাড় ও বিভিন্ন অফারের সুযোগও থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা। এতে ক্রেতারা সরাসরি বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজন অনুযায়ী যানবাহন বেছে নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, একটি গাড়ি কেনার ক্ষেত্রে শুধু গাড়ি নির্বাচনই যথেষ্ট নয়; এর সঙ্গে ব্যাংক ঋণ, কিস্তি সুবিধা, বীমা, রক্ষণাবেক্ষণসহ নানা ধরনের সেবার প্রয়োজন হয়। তাই অটোমোবাইল ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে একই প্ল্যাটফর্মে আনার মাধ্যমে ক্রেতাদের জন্য একটি সমন্বিত সেবা ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তাঁরা বলেন, নিয়মিত এ আয়োজন ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াবে। পাশাপাশি অটোমোবাইল ব্যবসায়ীদের জন্য সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছানোর নতুন সুযোগ তৈরি হবে। এর ফলে বাজারে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি ক্রেতাদের পছন্দের পরিধিও বিস্তৃত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) মহাসচিব রিয়াজ রহমান, ফেয়ার গ্রুপের হেড অব গ্রুপ মার্কেটিং তাসলিম কবির, বিওয়াইডি বাংলাদেশের হেড অব ক্যাটাগরি ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং ইমতিয়াজ নওশের, ট্রাস্ট ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. ওয়াহেদ ইবনে শাহেদ, চেরি বাংলাদেশের হেড অব সেলস আবু নাসের মাহমুদ, উইজার্ড শোবিজের চেয়ারম্যান মো. ফয়েজ উল্লাহ, সিইও আরিফুজ্জামান রাসেল এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন।

আয়োজকেরা জানান, দেশের অটোমোবাইল বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও নিয়মিত একটি মার্কেটপ্লেস গড়ে তোলার পরিকল্পনা থেকেই এ আয়োজন। প্রতি শুক্রবারের বাজারে ক্রেতারা বিভিন্ন ধরনের যানবাহন সরাসরি দেখার ও যাচাই করার সুযোগ পাবেন। একই সঙ্গে বিক্রেতারা তাঁদের পণ্য ও সেবা সরাসরি উপস্থাপন করতে পারবেন।

সম্পর্কিত

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

এআই অবকাঠামোয় বিনিয়োগে বিশ্বজুড়ে বাড়ছে ঋণের চাপ

সংবাদ সম্মেলনে অংশ নেওয়া অটোমোবাইল খাতের বিশেষজ্ঞ এবং কার ও বাইক কমিউনিটির প্রতিনিধিরাও উদ্যোগটির প্রশংসা করেন। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের আয়োজন থাকলে গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি ক্রেতা-বিক্রেতার মধ্যে আস্থার সম্পর্কও আরও শক্তিশালী হতে পারে।

আয়োজকদের প্রত্যাশা, ‘সুপার সেল কার বাজার’ ধীরে ধীরে দেশের অটোমোবাইল খাতের একটি নিয়মিত ও পরিচিত প্ল্যাটফর্মে পরিণত হবে। এর মাধ্যমে শুধু যানবাহন কেনাবেচাই নয়, দেশের অটোমোবাইল শিল্পের বিভিন্ন অংশীজনের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ব্যবসায়িক সহযোগিতাও আরও বিস্তৃত হবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

Coca-Cola Bangladesh Appoints Laila Farzana as Director – Front Line Marketing
অর্থনীতি

Coca-Cola Bangladesh Appoints Laila Farzana as Director – Front Line Marketing

১৪ জুলাই ২০২৬
শীতের সবজিতে ভরপুর বাজার, কমেছে দাম
অর্থনীতি

শীতের সবজিতে ভরপুর বাজার, কমেছে দাম

২৮ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

এআই অবকাঠামোয় বিনিয়োগে বিশ্বজুড়ে বাড়ছে ঋণের চাপ

এআই অবকাঠামোয় বিনিয়োগে বিশ্বজুড়ে বাড়ছে ঋণের চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

হিলি বন্দরে রাজস্ব আদায় কমেছে ৪৪৮ কোটি টাকা

হিলি বন্দরে রাজস্ব আদায় কমেছে ৪৪৮ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

১৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

১৬ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.