আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিকল্পিত নগরায়ণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ সম্প্রসারণে আবাসন শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন মাননীয় প্রধানমন্ত্রী।
এ উপলক্ষে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং REHAB-এর প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন REHAB প্রেসিডেন্ট, রূপায়ণ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব লিয়াকত আলী খাঁন মুকুল এবং কো-চেয়ারম্যান জনাব মাহির আলী খাঁন রাতুল। বৈঠকে আবাসন খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং পরিকল্পিত নগরায়ণ নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
রূপায়ণ গ্রুপ দীর্ঘদিন ধরে দেশের আবাসন শিল্পে আস্থা, গুণগত মান ও উদ্ভাবনের প্রতীক হিসেবে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় Rupayan City Uttara একটি বিশ্বমানের, পরিকল্পিত ও পরিবেশবান্ধব গেইটেড কমিউনিটি, আধুনিক জীবনযাপন, বিস্তীর্ণ সবুজ উন্মুক্ত পরিবেশ, প্রিমিয়াম সুযোগ-সুবিধা এবং টেকসই নগরজীবনের নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করেছে।