জিয়া হায়দার
আজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার সুযোগ হয়েছে।বৈঠকের মূল আলোচনায় ছিল বাংলাদেশের জন্য একটি সমন্বিত জাতীয় ইলেকট্রনিক স্বাস্থ্য স্থাপত্য গড়ে তোলা, যার আওতায় প্রায় ২০ কোটি মানুষের জন্য স্বাস্থ্য কার্ড, ইলেকট্রনিক রেফারেল ব্যবস্থা, ইলেকট্রনিক হেলথ রেকর্ড এবং ফার্মেসি ও ডায়াগনস্টিক ল্যাবরেটরিগুলোকে একটি সংযুক্ত ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
এই উদ্যোগের লক্ষ্য শুধু প্রযুক্তি সংযোজন নয়; বরং দেশের প্রতিটি মানুষের জন্য আরও সহজলভ্য, সমন্বিত, তথ্যভিত্তিক ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
বৈঠকের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিক ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের তরুণ বিশেষজ্ঞদের মেধা, উদ্ভাবন ও স্থানীয় বাস্তবতার গভীর বোঝাপড়াকে কাজে লাগিয়েই আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী সমাধান তৈরি করতে হবে। দেশে ও দেশের বাইরে থাকা তরুণ বাংলাদেশি বিশেষজ্ঞদের উদ্ভাবনী সক্ষমতার ওপর তাঁর আস্থা আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
বাংলাদেশের স্বাস্থ্যখাতের ডিজিটাল রূপান্তরে স্থানীয় মেধা ও উদ্ভাবনকে সামনে রেখে একটি ভবিষ্যৎমুখী, অন্তর্ভুক্তিমূলক এবং জনগণকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার পথে আজকের আলোচনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।![]()