মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

এপেক্স ফুটওয়্যার ঋণ পুনঃঅর্থায়নে ৫০০ কোটি টাকার অগ্রাধিকার শেয়ার ইস্যু করবে

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
এপেক্স ফুটওয়্যার ঋণ পুনঃঅর্থায়নে ৫০০ কোটি টাকার অগ্রাধিকার শেয়ার ইস্যু করবে

চামড়াজাত পণ্য প্রস্তুতকারক এপেক্স ফুটওয়্যার লিমিটেড বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নের জন্য সর্বোচ্চ ৫০০ কোটি টাকার অবসায়নযোগ্য অগ্রাধিকার শেয়ার ইস্যু করবে। একই সঙ্গে ২০২৫-২৬ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ২০২৫-২৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করা হয়েছে।

অগ্রাধিকার শেয়ার ইস্যুর ক্ষেত্রে কোম্পানিটির স্মারকলিপি ও সংঘবিধিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। এ জন্য শেয়ারহোল্ডারদের পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনও প্রয়োজন হবে।

২০২৫-২৬ হিসাব বছরে এপেক্স ফুটওয়্যার ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ মিলিয়ে মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৯০ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫৫ টাকা ২৫ পয়সা।

এর আগের হিসাব বছর ২০২৪-২৫-এ কোম্পানিটি ২৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশসহ মোট ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ওই বছরে ইপিএস ছিল ৮ টাকা ৬২ পয়সা এবং ৩০ জুন ২০২৫ শেষে এনএভিপিএস ছিল ৪৩৬ টাকা ৬৮ পয়সা।

২০২৩-২৪ হিসাব বছরে এপেক্স ফুটওয়্যার ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশসহ মোট ৪৫ শতাংশ লভ্যাংশ দেয়। ওই বছরে কোম্পানিটির ইপিএস ছিল ১২ টাকা ৩৪ পয়সা এবং এনএভিপিএস ছিল ৪৭৪ টাকা ৩৭ পয়সা।

সম্পর্কিত

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের নতুন শুল্কে চাপে পড়তে পারে বাংলাদেশি পাটপণ্য

এদিকে এপেক্স ফুটওয়্যারের সহযোগী প্রতিষ্ঠান এপেক্স ট্যানারি লিমিটেড নিজস্ব ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) স্থাপনের প্রকল্পে মাটি খননের কাজ শুরু করেছে। ২৬ সেপ্টেম্বর প্রস্তাবিত ইটিপির জন্য আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। এর আগে ১৪ জানুয়ারি প্রকাশিত এক ঘোষণায় নিজস্ব ব্যবস্থাপনায় ইটিপি স্থাপনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল কোম্পানিটি।

এপেক্স ফুটওয়্যারের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার সময় পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল) এ রেটিং দিয়েছে।

১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৯ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৬৬৩ কোটি ৯৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৪৬টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ৩০ দশমিক ০৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৫ দশমিক ৭২ শতাংশ শেয়ার রয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

নতুন মন্ত্রিসভায় সম্ভাবনার পাঠ, আলোচনায় হাবিবুর রশিদের মতো নতুন নেতৃত্ব
বাংলাদেশ

নতুন মন্ত্রিসভায় সম্ভাবনার পাঠ, আলোচনায় হাবিবুর রশিদের মতো নতুন নেতৃত্ব

১৫ ফেব্রুয়ারি ২০২৬
শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের দক্ষতা উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্মশালা
অর্থনীতি

শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের দক্ষতা উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্মশালা

২৭ জুলাই ২০২৬

সর্বশেষ

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

ভারতের নতুন শুল্কে চাপে পড়তে পারে বাংলাদেশি পাটপণ্য

ভারতের নতুন শুল্কে চাপে পড়তে পারে বাংলাদেশি পাটপণ্য

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৯ সেপ্টেম্বর ২০২৬
বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

২৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.