বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

এআইয়ের চাহিদায় উড়ছে স্যামসাংয়ের চিপে ২৫০ শতাংশ লাভ, লোকসানে মোবাইল বিভাগ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩০ জুলাই ২০২৬
in অর্থনীতি, আন্তর্জাতিক, প্রযুক্তি, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
এআইয়ের চাহিদায় উড়ছে স্যামসাংয়ের চিপে ২৫০ শতাংশ লাভ, লোকসানে মোবাইল বিভাগ

এআইয়ের চাহিদায় উড়ছে স্যামসাংয়ের চিপ ব্যবসা, লোকসানে মোবাইল বিভাগ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের সুফল পাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির সেমিকন্ডাক্টর বা চিপ ব্যবসায় পরিচালন মুনাফা বেড়েছে ২৫০ শতাংশের বেশি। তবে একই সময়ে মোবাইল ও নেটওয়ার্ক বিভাগ লোকসানে পড়েছে।

স্যামসাংয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে সেমিকন্ডাক্টর বিভাগের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৮৯ দশমিক ২ ট্রিলিয়ন ওনে। বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ৭৯ দশমিক ৩ ট্রিলিয়ন ওন। অর্থাৎ প্রত্যাশার চেয়েও ভালো ফল করেছে কোম্পানিটির চিপ ব্যবসা।

সম্পর্কিত

Future Buildings Must Improve Quality of Life: Shahadat Hossain

ভবিষ্যতের ভবন শুধু ফ্লোর স্পেস নয়, জীবনমানও নিশ্চিত করবে: শাহাদাৎ হোসেন চেয়ারম্যান, জেমস গ্রুপ

এ সময়ে স্যামসাংয়ের মোট নিট মুনাফা হয়েছে ৭১ দশমিক ৩ ট্রিলিয়ন ওন। এআই ডেটা সেন্টারে ব্যবহৃত উচ্চক্ষমতার মেমোরি চিপ, বিশেষ করে উচ্চ-ব্যান্ডউইথ মেমোরি (এইচবিএম) এবং উন্নত স্টোরেজ চিপের চাহিদা বৃদ্ধির কারণে এ ব্যবসায় বড় ধরনের প্রবৃদ্ধি এসেছে।

স্যামসাং জানিয়েছে, এআই সার্ভারের জন্য প্রয়োজনীয় চিপের চাহিদা দ্রুত বাড়ছে। উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও বাজারে সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় উচ্চক্ষমতার মেমোরি চিপের ঘাটতি এখনো রয়েছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা পরিচালক এমএস হুয়াং বলেন, ডিআরএএম মেমোরি বাজারে স্যামসাং নিজেদের নেতৃত্ব আরও শক্তিশালী করছে। মেমোরি ব্যবসায় দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রযুক্তি খাতে নিজেদের বাজার অংশীদারত্ব বাড়ানোর চেষ্টা করছে।

এদিকে স্যামসাংয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্সও চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে পরিচালন মুনাফা ৫৫৭ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে। তবে তাদের ফলাফলও বাজারের প্রত্যাশার তুলনায় কিছুটা কম ছিল।

বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির বিস্তার আগামী কয়েক বছর উচ্চক্ষমতার মেমোরি চিপের চাহিদা ধরে রাখতে পারে। ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং এবং এআই অবকাঠামো সম্প্রসারণের ফলে চিপ নির্মাতাদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে।

তবে এ খাতে ঝুঁকিও বাড়ছে। বিপুল বিনিয়োগ, ঋণের চাপ এবং বৈশ্বিক প্রতিযোগিতা তীব্র হওয়ায় সেমিকন্ডাক্টর শিল্পে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। এআইনির্ভর প্রবৃদ্ধি ধরে রাখতে হলে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত উদ্ভাবন ও বিনিয়োগ ব্যবস্থাপনায় ভারসাম্য রাখতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

এআই অবকাঠামোয় বিনিয়োগে বিশ্বজুড়ে বাড়ছে ঋণের চাপ
অর্থনীতি

এআই অবকাঠামোয় বিনিয়োগে বিশ্বজুড়ে বাড়ছে ঋণের চাপ

১৬ আগস্ট ২০২৬
মার্কিন বিনিয়োগ বাড়লে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাড়বে বহুগুণ: বাণিজ্যমন্ত্রী
অর্থনীতি

মার্কিন বিনিয়োগ বাড়লে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাড়বে বহুগুণ: বাণিজ্যমন্ত্রী

১৭ আগস্ট ২০২৬

সর্বশেষ

ভবিষ্যতের ভবন শুধু ফ্লোর স্পেস নয়, জীবনমানও নিশ্চিত করবে: শাহাদাৎ হোসেন চেয়ারম্যান, জেমস গ্রুপ

Future Buildings Must Improve Quality of Life: Shahadat Hossain

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ সিটির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আলোচনা

দক্ষিণ সিটির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আলোচনা

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬
0

0

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নুরুল হক নুর ও হাসান আল মামুন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নুরুল হক নুর ও হাসান আল মামুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ভবিষ্যতের ভবন শুধু ফ্লোর স্পেস নয়, জীবনমানও নিশ্চিত করবে: শাহাদাৎ হোসেন চেয়ারম্যান, জেমস গ্রুপ

Future Buildings Must Improve Quality of Life: Shahadat Hossain

২৩ সেপ্টেম্বর ২০২৬
ভবিষ্যতের ভবন শুধু ফ্লোর স্পেস নয়, জীবনমানও নিশ্চিত করবে: শাহাদাৎ হোসেন চেয়ারম্যান, জেমস গ্রুপ

ভবিষ্যতের ভবন শুধু ফ্লোর স্পেস নয়, জীবনমানও নিশ্চিত করবে: শাহাদাৎ হোসেন চেয়ারম্যান, জেমস গ্রুপ

২৩ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.