রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

কলকাতা দখলে ঢাকা থেকে আসছে ৩ লাখ রিকশা : হাস্যকর দাবি শুভেন্দুর

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪
in আন্তর্জাতিক, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
কলকাতা দখলে ঢাকা থেকে আসছে ৩ লাখ রিকশা : হাস্যকর দাবি শুভেন্দুর

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যাচার ও বিভ্রান্তিকর মন্তব্য যেন থামছেই না। বিজেপির এই নেতা এবার বাংলাদেশকে কটাক্ষ করে হাস্যকর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমার কাছে খবর আছে, কলকাতা দখল করার জন্য ঢাকা থেকে ৩ লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে। যদিও বাংলাদেশে হাতে টানা রিকশার অস্তিত্ব নেই।

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ ও নিউজ-১৮ এই তথ্য জানিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘‘আমার কাছে খবর আছে, ঢাকা থেকে ৩ লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কী? রাফাল রাখা আছে হাসিমারায়। শুধু আওয়াজ দিলে না ওখান থেকে, প্যান্টে বাথরুম হবে।’’

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ রাজ্যের অন্যান্য শহরে হাতে টানা রিকশার ব্যবহার থাকলেও বর্তমান বাংলাদেশের কোথাও এই রিকশা নেই। তবে বাংলাদেশে স্বল্প খরচের প্যাডেলচালিত রিকশার পাশাপাশি ব্যাটারিচালিত রিকশার ব্যবহার রয়েছে।

বাংলাদেশ ইস্যুতে সম্প্রতি বেশ সরব হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গ বিজেপি নেতা শুভেন্দু। গতকাল এক সমাবেশে বক্তৃৃতা দিতে গিয়ে তিনি বলেছিলেন, ‘‘ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাহলেই বাংলাদেশ কেঁপে উঠবে। ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনও ধারণা নেই বাংলাদেশের। তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জেনে নেয়।’’

এর আগে, গত ২ ডিসেম্বর বিজেপির এই নেতা বাংলাদেশের সীমান্তবর্তী বনগাঁর পেট্রাপোলে এক সভায় বলেছিলেন, ‘‘ইউনুস হুঁশিয়ার, একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয়, ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। পাঙ্গা নিতে আসবেন না।’’

পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে সেদিন তিনি বলেন, ‘‘১৯৭১ সালে ১৭ হাজার ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গিয়েছেন। ভুলে যাবেন না। কেউ যদি অতীত ভুলে যান, তার ভবিষ্যৎ ভালো হয় না। ভালো হতে পারে না ভবিষ্যৎ।’’

একই দিন পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে কেন্দ্রীয় সরকারের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

সোমবার (৯ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিধানসভায় দেওয়া বক্তৃতায় আবারও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘‘প্রতিবেশী বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনায় সবাই উদ্বিগ্ন।’’

‘‘হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টানরা দাঙ্গা শুরু করেন না। সমাজ-বিরোধীরা দাঙ্গা শুরু করেন। আমাদের এমন কোনও মন্তব্য করা উচিত নয়; যা বাংলায় খারাপ পরিস্থিতি তৈরি করে। তবে আমি খুশি যে, বাংলাদেশে নিপীড়নের ঘটনায় এখানে হিন্দু এবং সংখ্যালঘু মুসলিম—উভয়ই প্রতিবাদ করছে। এটা আমাদের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রকাশ।’’

এ সময় বাংলাদেশের কিছু ব্যক্তির কলকাতা দখল করে নেওয়ার বিষয়ে করা সাম্প্রতিক এক মন্তব্যের বিষয়েও কথা বলেছেন মমতা। তৃণমূল কংগ্রেসের এই প্রধান বলেন, ‘‘আপনারা বাংলা, বিহার এবং ওড়িশা দখল করবেন আর আমরা ললিপপ চুষবো? এমনটিও ভাববেন না।’’

ট্যাগ: ৩ লাখ রিকশাকলকাতা দখলেশুভেন্দুহাস্যকর
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ঢাকায় পোশাক ও বস্ত্রযন্ত্রের আন্তর্জাতিক প্রদর্শনী করবে বিজিএমইএ-বিটিএমএ
অর্থনীতি

ঢাকায় পোশাক ও বস্ত্রযন্ত্রের আন্তর্জাতিক প্রদর্শনী করবে বিজিএমইএ-বিটিএমএ

৪ আগস্ট ২০২৬
সোহানুর রহমানের মেয়ে
বাংলাদেশ

হোটেল থেকে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের মেয়ের মরদেহ উদ্ধার

৭ এপ্রিল ২০২৪

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.