বুধবার, আগস্ট ৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অপরাধ

কীভাবে এত শক্তিশালী সোমালিয়ার জলদস্যুরা, উত্থানের নেপথ্য

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৫ মার্চ ২০২৪
in অপরাধ, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
সোমালিয়ার জলদস্যু

সোমালিয়ার উপকুলে সশস্ত্র এক জলদস্যু/ছবি: এএফপি

২০০৯ সালের ৭ এপ্রিলে কথা। তখন ড্যানিশ ও যুক্তরাষ্ট্রের কার্গো জাহাজ মারস্ক অ্যালবাবা ছিনতাই করেছিল সোমালিয়ার জলদস্যুরা। সেটা ছিল এক ভয়াবহ ঘটনা। জাহাজটির ক্যাপ্টন ছিলেন রিচার্ড ফিলিপস। জিম্মি অবস্থায় দুর্বিষহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই ঘটনা নিয়ে পরবর্তীতে সিনেমায় তৈরি হয়। যা তখন বেশ আলোড়ন তোলে। এমনই আরেকটি ঘটনার মুখোমুখি বাংলাদেশি ২৩ নাবিক। গত ১২ মার্চ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। এখন পুরোপুরি সেই জাহাজটি তাদের নিয়ন্ত্রণে। আর নাবিকদের আটকে রাখা হয় জাহাজের একটি রুমে।

জাহাজটি বর্তমানে সোমালিয়ার গারাকাড উপকূল থেকে ২০ মাইল দূরে অবস্থান করছে। উপকূলে পৌঁছাতে আর মাত্র দুই ঘণ্টার মতো সময় লাগতে পারে। এরপরই এর নিয়ন্ত্রণে নেবে জলদস্যুদের আরেকটি দল। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন এমনটিই জানিয়েছেন।

সম্পর্কিত

শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

এরই মধ্যে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি এক নাবিক গোপনে এক বার্তায় জানিয়েছেন, তাদের উদ্ধারের জন্য অভিযান চালিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি যুদ্ধজাহাজ। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হলেও জিম্মিদের হত্যার শঙ্কায় পরে পিছিয়ে যায় নেভি জাহাজটি।

তিনি বলেন, গতকাল রাতে (বুধবার দিনগত রাত) নেভির একটা জাহাজ আমাদের উদ্ধার করার চেষ্টা করছে। এরা (জলদস্যুরা) আমাদের দেয়নি। ওরা (উদ্ধারে আসা জাহাজ) বাইরে থেকে ফায়ার করেছে। তখন জলদস্যুরা বলছে আমরা (বাংলাদেশি নাবিকরা) হোস্টেজ (জিম্মি) আছে। ওরা (উদ্ধারে আসা জাহাজ) যদি হামলা করে, তাহলে আমাদের মেরে ফেলবে।’

এখন প্রশ্ন হচ্ছে সোমালিয়ার জলদস্যুরা কীভাবে এত শক্তিশালী ও সংঘবদ্ধ হলো। তাদের উত্থানই বা হলো কীভাবে। এ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। এসব সংবাদমাধ্যম জানিয়েছে সোমালিয়ার জলদস্যুরা খুবই ভয়ংকর। তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র রয়েছে।

উত্থানের নেপথ্যে

ইতালির ঔপনিবেশিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে ১৯৬০ সালে সোমালিয়ার জন্ম। ১৯৯১ সালে সামরিক শাসন উৎখাতের পরে নৈরাজ্যের মধ্যে পড়ে পূর্ব আফ্রিকার দেশটি। পরের দুই দশকের বেশি সময় যুদ্ধবিগ্রহে বিধ্বস্ত সোমালিয়ায় কার্যকর কোনো সরকার ছিল না। এ সময়ে আফ্রিকার মধ্যে দীর্ঘতম উপকূল সমৃদ্ধ দেশটির জলসীমার নিরাপত্তায় কোনো কোস্টগার্ড বা বাহিনীও ছিল না। এতে এ অঞ্চলে বিদেশি মাছ ধরা নৌযানের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে। তাতে স্থানীয় জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ফলে, তারা দস্যুবৃত্তির দিকে ঝুঁকে পড়ে।

ইন্ডিয়ান ওশান কমিশনের সাম্প্রতিক এক বিবৃতিতেও ওই সময়ের দস্যুতার নেপথ্যে এই কারণ দেখানো হয়েছে। তাছাড়া, মৎস্য শিকারের চেয়ে দস্যুতায় আয়ের পরিমাণও অনেকগুণ বেশি। তবে, কয়েক বছর তাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ভারতসহ সংশ্লিষ্ট দেশগুলো ওই রুটে নিজেদের সামরিক উপস্থিতি বাড়ায়। এর ফলে ২০১২ সাল নাগাদ অনেকটাই স্তিমিত হয়ে আসে সোমালিয়দের দস্যুবৃত্তি।

দস্যুদের আয় কেমন?

২০০৫ থেকে ২০১২ পর্যন্ত আফ্রিকার দস্যুরা কী পরিমাণ অর্থ আদায় করেছে তার একটি আনুমানিক হিসাব করেছে বিশ্বব্যাংক। সেই হিসাব অনুযায়ী, জলদস্যুরা ক্রুদের জিম্মি করে ৩৫০ থেকে ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ আদায় করেছে। এই পরিসংখ্যান তুলে ধরে নাইজেরিয়ার ফেডারেল ইউনিভার্সিটির লেকচারার স্যামুয়েল ওয়েওল বলেন, ছিনতাইয়ের পেছনে মূল লক্ষ্য মুক্তিপণ আদায়।

জলদস্যুদের জীবন-যাপন

জাহাজ ও নাবিকদের জিম্মি করে বিপুল অর্থ আয় করে জলদস্যুরা। সেসব অর্থ খরচও করে হাত খুলে। জলদস্যুদের শীর্ষ নেতাদের চোখের পলকে ১০ লাখ ডলার খরচ করা কোনো ব্যাপারই নয়। মুক্তিপণের অর্থ পার্টি করে, মদ খেয়ে, নারীদের পেছনে উড়িয়ে দেয়। আবার অনেকে বাড়ি করে গাড়ি কেনে। যা মন চায় তাই করে।

ট্যাগ: জলদস্যুজাহাজসোমালিয়া
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

শিক্ষা, গবেষণা ও নেতৃত্বে নতুন প্রজন্মের পথপ্রদর্শক: ড. ফারাহনাজ ফিরোজ
বাংলাদেশ

শিক্ষা, গবেষণা ও নেতৃত্বে নতুন প্রজন্মের পথপ্রদর্শক: ড. ফারাহনাজ ফিরোজ

২১ ডিসেম্বর ২০২৫
ssc exam
বাংলাদেশ

এসএসসি: জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী

১২ মে ২০২৪

সর্বশেষ

ইতালিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ইতালিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

ধর্ষণ ও শিশু পাচারের অভিযোগে অভিযুক্ত রুখসার আহমেদ ফের পাকিস্তানের রাজনীতিতে

ধর্ষণ ও শিশু পাচারের অভিযোগে অভিযুক্ত রুখসার আহমেদ ফের পাকিস্তানের রাজনীতিতে

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ইতালিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ইতালিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

৫ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.