বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৪ জুলাই ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, অর্থনীতির পুনর্গঠন এবং মানুষের জীবনমানের উন্নয়নই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড এনালাইটিকস (দায়রা) আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬ (বিডিসি ২০২৬)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। ছাত্র-জনতার আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা দেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে একটি জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তিনি কোনো পেশাদার বিশ্লেষক নন; বরং মাঠের রাজনীতির একজন কর্মী। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি দেশের মানুষ, তাদের প্রত্যাশা এবং গণতন্ত্রের সংগ্রামকে কাছ থেকে দেখেছেন। স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথাও তিনি উল্লেখ করেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বৈশ্বিক সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাব বাংলাদেশের ওপরও পড়েছে। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সংকট উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

তিনি বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অর্থপাচার এবং বিভিন্ন ধরনের অর্থনৈতিক অনিয়ম দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলেছে। তবে জনগণের শক্তি, নতুন রাজনৈতিক বাস্তবতা এবং সরকারের সংস্কার উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত

Future Buildings Must Improve Quality of Life: Shahadat Hossain

ভবিষ্যতের ভবন শুধু ফ্লোর স্পেস নয়, জীবনমানও নিশ্চিত করবে: শাহাদাৎ হোসেন চেয়ারম্যান, জেমস গ্রুপ

অর্থনীতি পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, বিনিয়োগ বাড়ানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংকিং খাতকে আরও কার্যকর ও স্থিতিশীল করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে সাংবিধানিক সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শক্তিশালী ও কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির জন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার ভিত্তিতে বাংলাদেশ এমন একটি রাষ্ট্রে পরিণত হবে, যেখানে প্রত্যেক মানুষ উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে।

‘বাংলাদেশ অ্যান্ড আ চেঞ্জিং ওয়ার্ল্ড: আনচার্টেড টাইমস, ইমাজিনিং অর্ডার্স অ্যান্ড দ্য পলিটিকস অব কেয়ার’ প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনের বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬-এ বাংলাদেশের ভবিষ্যৎ, বৈশ্বিক পরিবর্তন, অর্থনীতি, রাজনীতি, উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা এবং নীতিগত করণীয় নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা হয়। সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

উত্তপ্ত মিরপুর: ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা
বাংলাদেশ

উত্তপ্ত মিরপুর: ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা

১৯ মে ২০২৪
মানুষের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করুন: প্রধানমন্ত্রী
জাতীয়

মানুষের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করুন: প্রধানমন্ত্রী

৯ আগস্ট ২০২৬

সর্বশেষ

ভবিষ্যতের ভবন শুধু ফ্লোর স্পেস নয়, জীবনমানও নিশ্চিত করবে: শাহাদাৎ হোসেন চেয়ারম্যান, জেমস গ্রুপ

Future Buildings Must Improve Quality of Life: Shahadat Hossain

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ সিটির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আলোচনা

দক্ষিণ সিটির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আলোচনা

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬
0

0

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নুরুল হক নুর ও হাসান আল মামুন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নুরুল হক নুর ও হাসান আল মামুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ভবিষ্যতের ভবন শুধু ফ্লোর স্পেস নয়, জীবনমানও নিশ্চিত করবে: শাহাদাৎ হোসেন চেয়ারম্যান, জেমস গ্রুপ

Future Buildings Must Improve Quality of Life: Shahadat Hossain

২৩ সেপ্টেম্বর ২০২৬
ভবিষ্যতের ভবন শুধু ফ্লোর স্পেস নয়, জীবনমানও নিশ্চিত করবে: শাহাদাৎ হোসেন চেয়ারম্যান, জেমস গ্রুপ

ভবিষ্যতের ভবন শুধু ফ্লোর স্পেস নয়, জীবনমানও নিশ্চিত করবে: শাহাদাৎ হোসেন চেয়ারম্যান, জেমস গ্রুপ

২৩ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.