শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে যৌথ বিনিয়োগ বাড়ানোর আহ্বান

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৭ আগস্ট ২০২৬
in অর্থনীতি, আন্তর্জাতিক, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে যৌথ বিনিয়োগ বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি কমাতে যৌথ বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। একই সঙ্গে চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার আরও সহজ করা, রপ্তানি পণ্যের পরিধি বাড়ানো এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বাণিজ্য বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

সম্পর্কিত

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ নাভি পিল্লাই

সরাসরি সম্প্রচার করা হবে ফায়ারিং স্কোয়াডে মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড

বৈঠকে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। তবে এই বাণিজ্যে বাংলাদেশ বড় ধরনের ঘাটতির মধ্যে রয়েছে। চীন থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করা হলেও দেশটিতে বাংলাদেশের রপ্তানি এখনো বছরে ১ বিলিয়ন মার্কিন ডলারের নিচে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়লেও এর কাঠামোতে ভারসাম্য তৈরি হয়নি। ফলে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি বহন করতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শুধু পণ্য রপ্তানি বাড়ানোর উদ্যোগ যথেষ্ট নয়, বরং উৎপাদন ও বিনিয়োগের ক্ষেত্রেও দুই দেশের ব্যবসায়ীদের অংশীদারত্ব বাড়াতে হবে।

বাণিজ্য ঘাটতি কমাতে সম্ভাবনাময় খাত চিহ্নিত করে দুই দেশের উদ্যোক্তাদের যৌথ উদ্যোগ বা যৌথ বিনিয়োগে এগিয়ে আসার পরামর্শ দেন মো. ফজলুল হক। তিনি বলেন, চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ যেমন বাড়াতে হবে, তেমনি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য চীনের বাজারে প্রবেশের পথও আরও সহজ করা প্রয়োজন।

এফবিসিসিআই প্রশাসক বলেন, চীনা প্রতিনিধিদলের এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি চীনের বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বাড়ানো এবং পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে চীনা উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

বৈঠকের মুক্ত আলোচনায় বাংলাদেশি ব্যবসায়ীরা চীনা বিনিয়োগের জন্য কয়েকটি সম্ভাবনাময় খাত তুলে ধরেন। এসব খাতের মধ্যে রয়েছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও ওষুধের কাঁচামাল, নবায়নযোগ্য জ্বালানি এবং পাট ও পাটজাত পণ্য। ব্যবসায়ীরা এসব খাতে চীনের প্রযুক্তি, পুঁজি ও অভিজ্ঞতাকে বাংলাদেশের দক্ষ শ্রমশক্তি ও উৎপাদন সক্ষমতার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন।

তাঁরা মনে করেন, যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে উৎপাদন বাড়ানো গেলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি তৃতীয় দেশের বাজারেও পণ্য রপ্তানির সুযোগ তৈরি হবে। এতে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ার পাশাপাশি চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতিও ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব হতে পারে।

চীনের হংহে অঞ্চলের ব্যুরো অব কমার্সের পরিচালক হে তাও বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও সহজ করা এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা উন্মোচন করাই তাঁদের প্রধান লক্ষ্য। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আব্দুল হক, প্রীতি চক্রবর্তী, ওবায়দুর রহমান, মহাসচিব মো. আলমগীর, সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদুল্লাহসহ বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। চীনা প্রতিনিধিদলের সদস্যরাও বৈঠকে অংশ নেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

Mr. Millat, Christensen Discuss Bangladesh’s Aviation Expansion
আন্তর্জাতিক

Mr. Millat, Christensen Discuss Bangladesh’s Aviation Expansion

১৬ সেপ্টেম্বর ২০২৬
নারীসহ ৩৬৪ বাংলাদেশি পুলিশ সদস্য নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষায়
বাংলাদেশ

নারীসহ ৩৬৪ বাংলাদেশি পুলিশ সদস্য নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষায়

২৮ মে ২০২৪

সর্বশেষ

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ নাভি পিল্লাই

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ নাভি পিল্লাই

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২৬
0

0

সরাসরি সম্প্রচার করা হবে ফায়ারিং স্কোয়াডে মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড

সরাসরি সম্প্রচার করা হবে ফায়ারিং স্কোয়াডে মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২৬
0

0

নোবেল বিজয়ীদের কেন ‘লরিয়েট’ বলা হয়

নোবেল বিজয়ীদের কেন ‘লরিয়েট’ বলা হয়

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২৬
0

0

অ্যান কারসন: পুরাণ, প্রেম ও শোকের ভেতর দিয়ে সাহিত্যের নতুন ভাষা

অ্যান কারসন: পুরাণ, প্রেম ও শোকের ভেতর দিয়ে সাহিত্যের নতুন ভাষা

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ নাভি পিল্লাই

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ নাভি পিল্লাই

৯ অক্টোবর ২০২৬
সরাসরি সম্প্রচার করা হবে ফায়ারিং স্কোয়াডে মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড

সরাসরি সম্প্রচার করা হবে ফায়ারিং স্কোয়াডে মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড

৯ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.