বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

জাপানে টানা দ্বিতীয় মাসে হাজার ছাড়াল দেউলিয়া প্রতিষ্ঠান

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১১ আগস্ট ২০২৬
in আন্তর্জাতিক, বিশ্ব
A A
0
জাপানে টানা দ্বিতীয় মাসে হাজার ছাড়াল দেউলিয়া প্রতিষ্ঠান

জাপানে টানা দ্বিতীয় মাসের মতো এক হাজারের বেশি প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছে। শ্রমিক সংকট, পণ্যের মূল্য বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার ব্যয় বাড়ায় বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসাগুলো আর্থিক চাপে পড়ছে। দেশটির ঋণ তথ্যবিষয়ক গবেষণা সংস্থা টোকিও শোকো রিসার্চের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে জাপানে ১ হাজার ২৮টি করপোরেট প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৬ দশমিক ৯ শতাংশ বেশি। এর আগে জুনেও দেশটিতে দেউলিয়া প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার ছাড়িয়েছিল।

জুলাইয়ে দেউলিয়া হওয়া প্রতিষ্ঠানগুলোর মোট ঋণের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এক বছরের তুলনায় দায়ের পরিমাণ ৪১ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩৬ দশমিক ৩ বিলিয়ন ইয়েনে, যা প্রায় ১৫০ কোটি ডলারের সমান।

তবে মোট ঋণের পরিমাণ এতটা বেড়ে যাওয়ার পেছনে একটি বড় কারণ ছিল ওসাকাভিত্তিক ক্রেডিট কার্ড লেনদেনকারী প্রতিষ্ঠান জেনতোশিনের পতন। প্রতিষ্ঠানটির ঋণের পরিমাণ একাই ১১৫ দশমিক ১৬ বিলিয়ন ইয়েন।

সম্পর্কিত

সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

মার্কিন সিনেটে প্রথম মুসলিম-আমেরিকান আবদুল এল-সায়েদ

জাপানের ব্যবসা খাতে শ্রমিক সংকট দীর্ঘদিন ধরেই বড় সমস্যা হয়ে আছে। কর্মী সংকটের কারণে অনেক ছোট প্রতিষ্ঠান প্রয়োজনীয় জনবল নিয়োগ করতে পারছে না। একই সময়ে কাঁচামাল, পণ্য ও পরিচালন ব্যয় বাড়ায় এসব প্রতিষ্ঠানের ওপর আর্থিক চাপ আরও বেড়েছে।

ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের দাম বাড়ানোও অনেক ছোট প্রতিষ্ঠানের জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে বাড়তি ব্যয়ের পুরো চাপ গ্রাহকের ওপর স্থানান্তর করতে না পারায় তাদের মুনাফা কমছে এবং নগদ অর্থের সংকট তৈরি হচ্ছে।

টোকিও শোকো রিসার্চের তথ্য জাপানের করপোরেট খাতে আর্থিক চাপ বাড়ার একটি চিত্র তুলে ধরছে। বিশেষ করে ছোট ব্যবসাগুলোর জন্য শ্রমিক সংকট, মূল্যবৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বড় প্রতিষ্ঠানের পতন হলে সামগ্রিক দেউলিয়া ঋণের পরিমাণ এক ধাক্কায় আরও বেড়ে যেতে পারে।

জাপান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশটির ব্যবসায়িক পরিবেশে ব্যয় বৃদ্ধির চাপের সঙ্গে শ্রমবাজারের সংকটও তীব্র হচ্ছে। ফলে আর্থিকভাবে দুর্বল প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

উপসাগরীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক
আন্তর্জাতিক

উপসাগরীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

১৭ সেপ্টেম্বর ২০২৬
হতাশ হবেন না, ভোটে পরাজয় মেনে নিচ্ছি, লড়াই ছাড়ছি না : কমালা
আন্তর্জাতিক

হতাশ হবেন না, ভোটে পরাজয় মেনে নিচ্ছি, লড়াই ছাড়ছি না : কমালা

৬ নভেম্বর ২০২৪

সর্বশেষ

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

মার্কিন সিনেটে প্রথম মুসলিম-আমেরিকান আবদুল এল-সায়েদ

মার্কিন সিনেটে প্রথম মুসলিম-আমেরিকান আবদুল এল-সায়েদ

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

৪ নভেম্বর ২০২৬
সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

৪ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.