সোমবার, আগস্ট ৩১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

জ্বালানি সংকটে উৎপাদন ব্যয় বাড়ছে, চাপ পড়ছে রপ্তানি ও পণ্যের দামে

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
রেকর্ড ২৬ হাজার কোটি টাকা মুনাফা বাংলাদেশ ব্যাংকের, কর্মকর্তাদের ৬ গুণ বোনাস

দেশে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ সংকটের কারণে শিল্প খাতে উৎপাদন ব্যয় দ্রুত বাড়ছে। নিরবচ্ছিন্ন জ্বালানি না পাওয়ায় কারখানাগুলোকে ব্যয়বহুল বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে, যার প্রভাব পড়ছে রপ্তানি সক্ষমতা ও ভোক্তা পর্যায়ের পণ্যের দামে।

বিশেষ করে তৈরি পোশাক, ইস্পাত, সিমেন্ট, সিরামিক ও প্রক্রিয়াজাত খাদ্য শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও ময়মনসিংহের শিল্পাঞ্চলগুলোতে কম চাপের গ্যাস, ভোল্টেজ ড্রপ ও লোডশেডিংয়ের কারণে অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। এতে সংবেদনশীল টেক্সটাইল ও ডাইং কারখানায় কাঁচামাল ও উৎপাদিত পণ্য নষ্ট হওয়ার ঘটনাও ঘটছে।

সম্পর্কিত

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির প্রথম সভা

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির প্রথম সভা

শিল্প উদ্যোক্তারা বলছেন, উৎপাদন কমলেও শ্রমিকের বেতন, ভবনের ভাড়া ও ব্যাংক ঋণের কিস্তির মতো স্থায়ী ব্যয় অপরিবর্তিত থাকছে। ফলে প্রতি ইউনিট পণ্যের গড় উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে রপ্তানি আদেশ সরবরাহ করতে না পারায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, গ্যাস সংকটের কারণে বিদ্যমান রপ্তানি আদেশ সময়মতো শিপমেন্ট করা যাচ্ছে না। উৎপাদন ব্যাহত হলেও কারখানাগুলোকে নিয়মিত বেতন ও ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে, যা উদ্যোক্তাদের বড় আর্থিক চাপে ফেলেছে।

সংকট মোকাবিলায় বিকেএমইএ সরকারের কাছে কয়েকটি প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে জুন ও জুলাই মাসের গ্যাস-বিদ্যুৎ বিল ১২ মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ, বিল বকেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন না করা, গ্যাস পরিস্থিতি নিয়ে পেট্রোবাংলার সাপ্তাহিক ব্রিফিং এবং অবৈধ গ্যাস সংযোগ বন্ধে কার্যকর ব্যবস্থা। পাশাপাশি গণপরিবহন ছাড়া অন্যান্য খাতে সিএনজির পরিবর্তে এলপিজি ব্যবহারে উৎসাহ দেওয়ারও দাবি জানানো হয়েছে।

ব্যাংক ঋণের বিষয়ে সংগঠনটি বাংলাদেশ ব্যাংকের কাছে গ্যাস সংকটজনিত কারণে কিস্তি পরিশোধে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোকে অন্তত ছয় মাস খেলাপি হিসেবে শ্রেণীকরণ না করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ এবং শিল্প খাতে বিকল্প জ্বালানির সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

মির্জা ফখরুল: চার দশকের রাজনীতির শেষে যে সম্মান প্রাপ্য
জাতীয়

মির্জা ফখরুল: চার দশকের রাজনীতির শেষে যে সম্মান প্রাপ্য

১১ আগস্ট ২০২৬
আদালতে ‘ফাসি চাই’ বলে চিৎকার, কান্নায় ভেঙে পড়েন দীপু মনি
বাংলাদেশ

আদালতে ‘ফাসি চাই’ বলে চিৎকার, কান্নায় ভেঙে পড়েন দীপু মনি

২০ আগস্ট ২০২৪

সর্বশেষ

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির প্রথম সভা

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির প্রথম সভা

- ইউএসএ বাংলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির প্রথম সভা

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির প্রথম সভা

- ইউএসএ বাংলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬
0

0

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ৫০ জনের পুনর্বাসনে দেড় কোটি টাকা দিল এনসিসি ব্যাংক

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ৫০ জনের পুনর্বাসনে দেড় কোটি টাকা দিল এনসিসি ব্যাংক

- ইউএসএ বাংলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬
0

0

আকিজের কাছে ডমিনেজ স্টিলের মালিকানা হস্তান্তরে বিএসইসির অনুমোদন

আকিজের কাছে ডমিনেজ স্টিলের মালিকানা হস্তান্তরে বিএসইসির অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির প্রথম সভা

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির প্রথম সভা

৩১ আগস্ট ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির প্রথম সভা

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির প্রথম সভা

৩১ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.