জলি আহমেদ…
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে হয়ে গেল এক জমকালো পিকনিককের আয়োজন। ২৮ শে জুন নিউইয়র্কের অদূরে লং আইল্যান্ডের হেকশেয়ার স্টেট পার্কের মনোরম পরিবেশ অনুষ্ঠিত হয় এই বনভোজন। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশীরা।
![]()
পিকনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব তমিজ উদ্দিন আহমদ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন আশা গ্রুপের চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও এশা রহমান। সম্মানিত অতিথি ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী।![]()
পিকনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব তমিজ উদ্দিন আহমদ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন আশা গ্রুপের চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও এশা রহমান। সম্মানিত অতিথি ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। ![]()
আয়োজনে গ্রেণ্ড স্পনসর হিসেবে ছিল-আশা গ্রুপ ,নাইম এস আহমেদ ,এটনী মইন চৌধুরী সহ আরো অনেকে। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ইন্জিনিয়ার জালাল উদ্দিন আহমদ,ওয়াদুদ ভুইয়া ,কামরুজ্জামান,ফরিদ আহমেদ,শাহীন ,বিপ্লব ,রশিদ ,কবির ,কুষ্টিয়া জেলার সভাপতি জালাল উদ্দিন ও আব্দুর রাজ্জাক। ![]()
পিকনিক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে গাজীপুর সোসাইটির সভাপতি মোমেন সরকার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন একটি পিকনিক আয়োজন করতে পেরেছি। আগামীতে আরও সুন্দরভাবে সবার পরামর্শ নিয়ে পিকনিকের আয়োজন করা হবে। ![]()
পিকনিকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব তমিজ উদ্দিন আহমদ বলেন ,প্রবাসে আমরা আমাদের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে চাই। ![]()
ইঞ্জিনিয়ার আকাশ রহমান বলেন, প্রবাসে থেকেও আমরা গাজীপুরবাসীর পাশে থাকতে চাই সব সময়ে।পিছিয়ে পড়া বাংলাদেশী বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়াতে চান আশা ফাউন্ডেশন।![]()
শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নানা শ্রেণীপেশা মানুষ এই আয়োজন উপভোগ করেন। বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের খেলার আয়োজন ছিল। এছাড়া ছিল র্যাফেল ড্র। সংগীত পরিবেশনায় ছিলেন নিউইয়র্কে জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ,মরিয়ম মরিয়া,অর্ণব,শান্তুনু,মনির,দাউদ। কোলাহল মুক্ত পরিবেশে আনন্দে মেতে উঠেন সবাই।
![]()
এই আয়োজন প্রবাসী বাংলাদেশি গাজীপুর বাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতিফলন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজনে সক্রিয় থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন।