শনিবার, মে ৯, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ নিউইয়র্ক

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৫
in নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

জলি আহমেদ: প্রবাসে থেকেও বাংলার কৃষ্টি ও ঐতিহ্যকে ধরে রাখার এক অনন্য প্রয়াস হিসেবে নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হলো “হৃদয়ে মম বাংলা ও বাংলাদেশ” শীর্ষক পিঠা উৎসব ও সাংস্কৃতিক সমাবেশ। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে গত রবিবার (২ ফেব্রুয়ারী) ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস-এ মুখরিত এই আয়োজন ছিল আনন্দ-উচ্ছ্বাস ও আবেগের মিলনমেলা।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতি আমাদের গর্ব। প্রবাসে থেকেও আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে চাই, আর এ ধরনের উৎসবগুলো সেটিই নিশ্চিত করে। আমরা চাই, নতুন প্রজন্ম বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানুক। এই ধরনের উদ্যোগ তাদের কাছে বাংলা সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরবে।

প্রবাসীদের উপস্থিতিতে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সারাহ হোম কেয়ার-এর ডিরেক্টর এডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতু। তিনি বলেন, প্রবাসে থেকেও আমরা বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে হৃদয়ে লালন করি। এই ধরনের আয়োজন আমাদের ঐক্যবদ্ধ করে এবং বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা আরও গভীর করে তোলে।

সম্পর্কিত

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

উৎসবে ছিল বাহারি পিঠার সমাহার। গ্রামবাংলার ঐতিহ্যবাহী চিতই, ভাপা, পাটিসাপটা, দুধপুলি, নকশি পিঠা, মালপোয়া, মোহনভোগসহ নানা স্বাদের পিঠা। নানা আয়োজনে বর্ণাঢ্য এই পিঠা উৎসবে পৃষ্ঠপোষকতা করেন সারাহ হোম কেয়ার। আর প্রবাসে থেকেও এমন আয়োজনে অংশ নিতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রবাসী বাংলাদেশীরা।

উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় সংগীত পরিবেশন করেন শারমিন তানিয়া, তন্বীর শাহিন, আলাল চৌধুরী ও শমী। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকরা দারুণভাবে মেতে ওঠেন শিশু থেকে বৃদ্ধ সকলে। পরিবেশনায় ফুটিয়ে তোলা হয় প্রবাসে থেকেও বাংলার সংস্কৃতির টান।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা সমিতি ইউএসএ-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান শেলী, শেরপুর জেলা সমিতি ইউএসএ-এর সভাপতি আনোয়ার হোসেন, কুমিল্লা সোসাইটি ইউএসএ-এর সাবেক সভাপতি হাজী খবির উদ্দিন ভূঁইয়াসহ ইকবাল হোসেন,সাইদুর রহমান লিংকন, এম হোসাইন, মনিরুল আলম দিপু, আশরাফ হোসেন,আক্তারুজ্জামান, জহুরুল ইসলাম, তাসলিমা পাটোয়ারী,নুরুল ইসলাম মিলন ও শফিকুল ইসলাম।

উৎসবের সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আয়োজক কমিটির সদস্যরা। এছাড়া প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন রেজা আব্দুল্লাহ, এবং যুগ্ম সমন্বয়কারী ছিলেন নূরুল ইসলাম নবীন, মাসুদ কবির ফুয়াদ ও রেজা আনসারী।

হৃদয়ে মম বাংলা ও বাংলাদেশ” পিঠা উৎসব প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করার এক অনন্য উদ্যোগ হয়ে থাকবে। প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে নিজেদের শেকড়কে স্মরণ করেছেন এবং নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান আয়োজকরা।

ট্যাগ: নিউইয়র্কপিঠা উৎসবসাংস্কৃতিক সন্ধ্যা
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ক্ষমতায় গিয়ে যা করবেন ট্রাম্প-হ্যারিস
যুক্তরাষ্ট্র

ক্ষমতায় গিয়ে যা করবেন ট্রাম্প-হ্যারিস

৩ নভেম্বর ২০২৪
মাদারীপুর জেলা সমিতি
নিউইয়র্ক

মাদারীপুর জেলা সমিতির বনভোজনে মাদারীপুর প্রবাসীদের মিলনমেলা

৩ জুলাই ২০২৫

সর্বশেষ

আশা ভোঁসলের জন্য সামান্য নিবেদন

আশা ভোঁসলের জন্য সামান্য নিবেদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ এপ্রিল ২০২৬
0

0

বিলেতে হেনা চৌধুরীর ইতিহাসগড়া অভিষেক

বিলেতে হেনা চৌধুরীর ইতিহাসগড়া অভিষেক

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ এপ্রিল ২০২৬
0

0

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ মার্চ ২০২৬
0

0

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ মার্চ ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

আশা ভোঁসলের জন্য সামান্য নিবেদন

আশা ভোঁসলের জন্য সামান্য নিবেদন

২২ এপ্রিল ২০২৬
বিলেতে হেনা চৌধুরীর ইতিহাসগড়া অভিষেক

বিলেতে হেনা চৌধুরীর ইতিহাসগড়া অভিষেক

২১ এপ্রিল ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.