রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

বাংলাদেশিসহ ‘নিরাপদ দেশ’ থেকে আসা অভিবাসীদের আর আলবেনিয়ায় পাঠাতে পারবে না ইতালি

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৫ আগস্ট ২০২৫
in বাংলাদেশ, বিশ্ব
A A
0
বাংলাদেশিসহ ‘নিরাপদ দেশ’ থেকে আসা অভিবাসীদের আর আলবেনিয়ায় পাঠাতে পারবে না ইতালি

ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত (ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস) এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিয়েছেন, ‘নিরাপদ দেশ’ হিসেবে ঘোষিত কোনো রাষ্ট্র থেকে আগত অভিবাসীদের ইতালি আর আলবেনিয়ায় স্থানান্তর করতে পারবে না। রায়ে বলা হয়েছে, শুধু ‘নিরাপদ দেশের’ তকমা দিয়ে কোনো অভিবাসীকে বিদেশে পাঠানো বৈধ নয়—প্রতিটি আবেদন আলাদাভাবে বিচার করতে হবে এবং আবেদনকারীর মানবাধিকারের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে হবে।

এই রায় বিশেষভাবে প্রভাব ফেলবে বাংলাদেশের নাগরিকদের ওপর, যাদের একটি বড় অংশ সাম্প্রতিক বছরগুলোতে সাগরপথে ইতালিতে পৌঁছানোর পর আলবেনিয়ায় পাঠানো হচ্ছিল।

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

২০২৩ সালে ইতালি ও আলবেনিয়ার মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় বাংলাদেশ, মিশরসহ কিছু দেশকে ‘নিরাপদ’ ঘোষণা করে সেখানে থেকে আগত অভিবাসীদের আলবেনিয়ায় পাঠিয়ে তাদের আশ্রয় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার নীতি গ্রহণ করে ইতালি।

২০২৪ সালে ইতালির সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে তালিকাভুক্ত করে। এরপর থেকেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানো অনেক বাংলাদেশিকে দেশে ফেরত না পাঠিয়ে আলবেনিয়ায় বিশেষ অভিবাসন কেন্দ্র বা শরণার্থী শিবিরে স্থানান্তর করা হচ্ছিল।

এই প্রক্রিয়ার বিরুদ্ধেই ইউরোপীয় আদালতে মামলা করেন দুইজন বাংলাদেশি নাগরিক। আদালত রায়ে বলেন, এই ধরনের স্থানান্তর আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী।

আদালতের এমন রায়ে অভিবাসন প্রক্রিয়ায় মানবাধিকার সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।“নিরাপদ দেশ” হিসেবে ঘোষণা করা হলেও আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি বিচারযোগ্য এবং তারা আবেদন প্রত্যাখ্যানের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ করার অধিকার রাখেন। অন্য দেশে পাঠিয়ে দায়িত্ব এড়ানো যাবে না।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই রায়ের কড়া সমালোচনা করেছেন। তিনি একে ইউরোপীয় আদালতের “জাতীয় সার্বভৌমত্বে হস্তক্ষেপ” আখ্যা দিয়ে জানিয়েছেন, তার সরকার এই রায়ের বিরুদ্ধে আইন সংশোধনের চিন্তা করছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, “এই রায় অভিবাসন প্রক্রিয়ায় ন্যায্যতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় একটি বড় বিজয়। কোনো দেশকে ‘নিরাপদ’ বললেই সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হয় না।”

এই রায়ের ফলে বাংলাদেশি অভিবাসীদের জন্য নতুন আশার সৃষ্টি হয়েছে। কারণ ইতালির নতুন নীতিতে, ‘নিরাপদ দেশ’ থেকে আগতদের আবেদন দ্রুত প্রত্যাখ্যান করে বিদেশে পাঠানো হচ্ছিল। এখন থেকে সেই নীতি কার্যকর করা যাবে না।

আন্তর্জাতিক অভিবাসন বিশ্লেষকদের মতে, ইউরোপীয় আদালতের এই রায় শুধু ইতালির নয়, বরং সমগ্র ইউরোপের অভিবাসন নীতিতে প্রভাব ফেলবে।

ট্যাগ: ইতালি
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

Paromita Fairuz Quarishi Joins Bayer CropScience Bangladesh as Marketing Partner
অর্থনীতি

Paromita Fairuz Quarishi Joins Bayer CropScience Bangladesh as Marketing Partner

১২ আগস্ট ২০২৬
মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনালে নীতিগত অনুমোদন
অর্থনীতি

মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনালে নীতিগত অনুমোদন

২৯ জুলাই ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.