শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বেড়ে দৈনিক ছাড়িয়েছে ১১০ কোটি টাকা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
বাংলা কিউআরে লেনদেন বেড়ে দৈনিক ছাড়িয়েছে ১১০ কোটি টাকা

দেশে একক কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ চালুর পর এ মাধ্যমে লেনদেন দ্রুত বাড়ছে। গত এক সপ্তাহে বাংলা কিউআরে দৈনিক গড় লেনদেনের সংখ্যা বেড়ে ৩ লাখ ৩ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে দৈনিক গড় লেনদেনের অর্থমূল্য বেড়ে হয়েছে ১১০ কোটি ৩৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরে প্রতিদিন গড়ে ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো। এসব লেনদেনে দৈনিক গড়ে ৩৭ কোটি ৩৩ লাখ টাকার পণ্য ও সেবা কেনাকাটা করা হয়। অর্থাৎ দেড় মাসের ব্যবধানে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। আর লেনদেনের অর্থমূল্য বেড়েছে প্রায় তিন গুণ।

‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসেবে গত ১ জুলাই থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একক বাংলা কিউআর ব্যবহারের বাধ্যবাধকতা কার্যকর করা হয়। এরপর থেকেই এ ব্যবস্থায় লেনদেনের পরিমাণ বাড়তে থাকে। একই সঙ্গে বাংলা কিউআর গ্রহণকারী ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যাও দ্রুত বেড়েছে।

জুলাইয়ের শুরুতে বাংলা কিউআর ব্যবহারকারী মার্চেন্ট ছিল প্রায় ১৬ লাখ। বর্তমানে এ সংখ্যা বেড়ে প্রায় ৩০ লাখে পৌঁছেছে। ফলে অল্প সময়ের মধ্যেই বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থার পরিধি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।

বর্তমানে দোকান, বিপণিবিতান ও বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য ও সেবার মূল্য পরিশোধে বাংলা কিউআর বেশি ব্যবহৃত হচ্ছে। তবে এর ব্যবহার শুধু কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না বাংলাদেশ ব্যাংক। ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ স্থানান্তরের ক্ষেত্রেও বাংলা কিউআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেক ব্যক্তির জন্য নির্দিষ্ট একটি কিউআর কোড থাকবে। ওই কোড স্ক্যান করে ব্যাংক হিসাব কিংবা মোবাইল আর্থিক সেবা হিসাব থেকে অন্য ব্যক্তির হিসাবে অর্থ পাঠানো যাবে। এতে ব্যাংক থেকে ব্যাংক, মোবাইল আর্থিক সেবা থেকে মোবাইল আর্থিক সেবা এবং ব্যাংক থেকে মোবাইল আর্থিক সেবা হিসাবে অর্থ স্থানান্তর সহজ হবে।

সম্পর্কিত

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি বিলুপ্ত, নতুন সংগঠন বিজেইউএসের বোর্ড গঠন

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

এই ব্যবস্থার আওতায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সেবা প্রদানকারী, পেমেন্ট সেবা পরিচালনাকারী এবং মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক আগামী ১ নভেম্বরের মধ্যে ব্যক্তি পর্যায়ে বাংলা কিউআরের মাধ্যমে অর্থ স্থানান্তর ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে। এর ফলে দৈনন্দিন ছোট অঙ্কের অর্থ লেনদেনেও কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ার সুযোগ তৈরি হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, বাংলা কিউআরের ব্যবহার ও মার্চেন্টের সংখ্যা বাড়ার ফলে দেশে ডিজিটাল লেনদেন আরও বিস্তৃত হবে। পাশাপাশি নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে সহজ, দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতেও এটি ভূমিকা রাখবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ভ্যানে লাশ তোলার ভিডিওটি আশুলিয়ার
বাংলাদেশ

ভ্যানে লাশ তোলার ভিডিওটি আশুলিয়ার

৩১ আগস্ট ২০২৪
শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে ওঠার আহ্বান জানালেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
জাতীয়

শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে ওঠার আহ্বান জানালেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

৮ আগস্ট ২০২৬

সর্বশেষ

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি বিলুপ্ত, নতুন সংগঠন বিজেইউএসের বোর্ড গঠন

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি বিলুপ্ত, নতুন সংগঠন বিজেইউএসের বোর্ড গঠন

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬
0

0

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬
0

0

বর্জ্য থেকে সম্পদ; পরিবেশবান্ধব শিল্পায়নে মেঘনা গ্রুপের বিনিয়োগ অব্যাহত: মোস্তফা কামাল

বর্জ্য থেকে সম্পদ; পরিবেশবান্ধব শিল্পায়নে মেঘনা গ্রুপের বিনিয়োগ অব্যাহত: মোস্তফা কামাল

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬
0

0

মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর মুকুট জিতলেন সুমি রানি ও ফারহানা বিথি

মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর মুকুট জিতলেন সুমি রানি ও ফারহানা বিথি

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি বিলুপ্ত, নতুন সংগঠন বিজেইউএসের বোর্ড গঠন

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি বিলুপ্ত, নতুন সংগঠন বিজেইউএসের বোর্ড গঠন

১৭ অক্টোবর ২০২৬
প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

১৭ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.