সোমবার, আগস্ট ২৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

যোগ্যতা-সততাই হবে পদোন্নতির মাপকাঠি, নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
যোগ্যতা-সততাই হবে পদোন্নতির মাপকাঠি, নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয় বিবেচনায় না নিয়ে পেশাগত দক্ষতা, সততা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলির ভিত্তিতে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকালে ঢাকার বিমান বাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, সামরিক বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে পেশাগত যোগ্যতার পাশাপাশি শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো কর্মকর্তা রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে যেন পদোন্নতির ক্ষেত্রে সুবিধা বা অসুবিধার শিকার না হন, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

নির্বাচনী পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বিভিন্ন দুর্যোগের সময় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নির্বাচনী পর্ষদের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিমান বাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশনাল ও গবেষণা স্থাপনা পরিদর্শন করেন। ঢাকার সেনানিবাসে আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রে স্থাপিত এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশনের ফলক উন্মোচন করেন তিনি। পরে এর কার্যক্রমও পরিদর্শন করেন।

এয়ার কমান্ড অপারেশন সেন্টারে ডিজিটাল লার্জ ডিসপ্লের মাধ্যমে যুদ্ধবিমান দিয়ে শত্রুবিমান প্রতিহত করার মহড়া এবং লাইভ ফিডে বিভিন্ন অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত

বাংলা কিউআরে লেনদেন বেড়ে দৈনিক ছাড়িয়েছে ১১০ কোটি টাকা

জুলাইয়ে উন্নয়ন ব্যয়ে গতি নেই, ১০ মন্ত্রণালয়ের খরচ শূন্য

এরপর তিনি এ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন ও অন্যান্য গবেষণা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়। পরিদর্শনের সময় কামিকাজে ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন ও উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়।

নিজস্ব সক্ষমতায় আধুনিক সামরিক প্রযুক্তি উদ্ভাবনের এ উদ্যোগকে প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে ‘অ্যাডমিরাল’ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাকে অভিনন্দন জানান। এ সময় নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নৌবাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও সময়োপযোগী করে গড়ে তুলতে তার দিকনির্দেশনা কামনা করেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে : ড. ইউনূস
বাংলাদেশ

জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে : ড. ইউনূস

১৬ নভেম্বর ২০২৪
সরকারের সাফল্যে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের ভূমিকা
জাতীয়

সরকারের সাফল্যে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের ভূমিকা

২৮ জুলাই ২০২৬

সর্বশেষ

এইচ-১বি ফি ভিসা ফি এক লাখ ডলারের বেশি, বেশি চাপে ভারতীয়রা

এইচ-১বি ফি ভিসা ফি এক লাখ ডলারের বেশি, বেশি চাপে ভারতীয়রা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

বাংলা কিউআরে লেনদেন বেড়ে দৈনিক ছাড়িয়েছে ১১০ কোটি টাকা

বাংলা কিউআরে লেনদেন বেড়ে দৈনিক ছাড়িয়েছে ১১০ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

যোগ্যতা-সততাই হবে পদোন্নতির মাপকাঠি, নির্দেশ প্রধানমন্ত্রীর

যোগ্যতা-সততাই হবে পদোন্নতির মাপকাঠি, নির্দেশ প্রধানমন্ত্রীর

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

জুলাইয়ে উন্নয়ন ব্যয়ে গতি নেই, ১০ মন্ত্রণালয়ের খরচ শূন্য

জুলাইয়ে উন্নয়ন ব্যয়ে গতি নেই, ১০ মন্ত্রণালয়ের খরচ শূন্য

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

এইচ-১বি ফি ভিসা ফি এক লাখ ডলারের বেশি, বেশি চাপে ভারতীয়রা

এইচ-১বি ফি ভিসা ফি এক লাখ ডলারের বেশি, বেশি চাপে ভারতীয়রা

২৪ আগস্ট ২০২৬
বাংলা কিউআরে লেনদেন বেড়ে দৈনিক ছাড়িয়েছে ১১০ কোটি টাকা

বাংলা কিউআরে লেনদেন বেড়ে দৈনিক ছাড়িয়েছে ১১০ কোটি টাকা

২৪ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.