রবিবার, আগস্ট ১৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

বাজেট বিশ্লেষণে শিক্ষার্থীদের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৯ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, শিক্ষা
Reading Time: 1 min read
A A
0
বাজেট বিশ্লেষণে শিক্ষার্থীদের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা

জাতীয় বাজেট, রাজস্বনীতি ও সরকারি অর্থ ব্যবস্থার বিষয়ে শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা বাড়াতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাজেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। ‘বাজেট ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেন্ড অ্যানালাইসিস’ শীর্ষক এ আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। পাশাপাশি নীতিনির্ধারক ও শিক্ষাবিদরাও এতে যুক্ত ছিলেন।

সম্পর্কিত

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

অনুষ্ঠানে বাংলাদেশের রাজস্ব ও আর্থিক নীতি নিয়ে আলোচনা হয়। শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লতিফুল হক। তিনি অর্থনৈতিক গবেষণায় প্রমাণভিত্তিক সিদ্ধান্ত ও নীতি বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বাংলাদেশের রাজস্বনীতি, কর ব্যবস্থা ও সরকারি ব্যয় নিয়ে প্যানেল আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। আলোচনা সঞ্চালনা করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

প্যানেল আলোচনায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, সেন্টার ফর পলিসি ডায়ালগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা রাজস্ব আদায়, করনীতি ও সরকারি ব্যয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

শিক্ষার্থীদের অর্থনৈতিক নীতি ও সরকারি অর্থ ব্যবস্থা সম্পর্কে জ্ঞান যাচাইয়ে দুটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ‘বাজেট ২০২৬’ শীর্ষক নীতিবিতর্ক পরিচালনা করেন এনটিভির সংবাদ উপস্থাপক ও জুডোর সাবেক সভাপতি মুশফিক উস সালেহীন।

নীতিবিতর্কে অংশ নেওয়া দলগুলো সমসাময়িক অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে। পাশাপাশি তারা সরকারি নীতির বিভিন্ন দিক মূল্যায়ন করে।

প্রতিযোগিতা শেষে ‘বাজেট আর্কিটেক্টস’ চ্যাম্পিয়ন এবং ‘ম্যাঙ্গো পিপল’ রানারআপ হয়। আয়োজকরা জানান, দলগত কাজ, বাস্তব সমস্যা সমাধান ও জটিল অর্থনৈতিক বিষয় সহজভাবে উপস্থাপনের দক্ষতার জন্য বিজয়ী দলগুলো প্রশংসিত হয়েছে।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জাতীয় অর্থনৈতিক নীতি নিয়ে গঠনমূলক আলোচনা ও প্রমাণভিত্তিক বিশ্লেষণে উৎসাহিত করবে। একই সঙ্গে বাস্তব অর্থনৈতিক সমস্যা সমাধানের দক্ষতাও বাড়াবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

অক্টোবরে যোগদান শুরু ১৪ হাজার ৩৮৪ প্রাথমিক সহকারী শিক্ষকের
চাকরি

অক্টোবরে যোগদান শুরু ১৪ হাজার ৩৮৪ প্রাথমিক সহকারী শিক্ষকের

১ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের ২৫০ বছর: সিটিব্যাংকের চোখে বৈশ্বিক সংযোগ ও অর্থনৈতিক রূপান্তর
অর্থনীতি

যুক্তরাষ্ট্রের ২৫০ বছর: সিটিব্যাংকের চোখে বৈশ্বিক সংযোগ ও অর্থনৈতিক রূপান্তর

৬ জুলাই ২০২৬

সর্বশেষ

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

এআই অবকাঠামোয় বিনিয়োগে বিশ্বজুড়ে বাড়ছে ঋণের চাপ

এআই অবকাঠামোয় বিনিয়োগে বিশ্বজুড়ে বাড়ছে ঋণের চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

হিলি বন্দরে রাজস্ব আদায় কমেছে ৪৪৮ কোটি টাকা

হিলি বন্দরে রাজস্ব আদায় কমেছে ৪৪৮ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

১৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

১৬ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.