ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের চার কার্যদিবসে ১৮২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১১৬ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার।
ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৩১ টাকা ৪০ পয়সা।
দ্বিতীয় অবস্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস। কোম্পানিটির ২২ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দাম ছিল ৮৪ টাকা ৬০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারে। এ কোম্পানির ১৪ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৬৩ টাকা ৫০ পয়সা।
এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দাম ছিল ১১৭ টাকা ৯০ পয়সা।
এ ছাড়া সিটি ইন্স্যুরেন্সের ৮ কোটি ৯৫ লাখ ৯০ হাজার, শার্প ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৬৬ লাখ ৯০ হাজার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৮ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানি তিনটির শেয়ারদর ছিল যথাক্রমে ১১৫, ৩৯ টাকা ১০ পয়সা এবং ২২০ টাকা।
গত সপ্তাহে ব্লক মার্কেটে সানলাইফ ইন্স্যুরেন্সের ৭ কোটি ১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দাম ছিল ৬৬ টাকা ৯০ পয়সা।
জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৫৯ লাখ ৪০ হাজার এবং মালেক স্পিনিং মিলসের ৪ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানি দুটির শেয়ারদর ছিল যথাক্রমে ৫৭০ টাকা ১০ পয়সা ও ৪৬ টাকা ৭১ পয়সা।