বুধবার, আগস্ট ৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ যুক্তরাষ্ট্র

ভারতের দুই প্রতিষ্ঠানের মসলায় জীবাণু, যুক্তরাষ্ট্রে সতর্কতা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৫ মে ২০২৪
in যুক্তরাষ্ট্র
A A
0
ভারতের দুই প্রতিষ্ঠানের মসলায় জীবাণু, যুক্তরাষ্ট্রে সতর্কতা

ভারতের জনপ্রিয় মসলা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম এমডিএইচ। এভারেস্ট নামে দেশটির আরেকটি প্রতিষ্ঠান রয়েছে যারা মসলা তৈরি করে। কিন্তু এই দুই প্রতিষ্ঠানের বেশ কিছু পণ্যে ব্যাকটেরিয়া বা জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। এমনকি এসব পণ্যে উচ্চ মাত্রার ইথিলিন অক্সাইড রয়েছে, যা মানুষের খাওয়ার অনুপযুক্ত এবং দীর্ঘমেয়াদি ব্যবহার করলে ক্যান্সারের ঝুঁকি তৈরি করে।

এ অবস্থায় নড়েচড়ে বসেছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন। কারণ যুক্তরাষ্ট্রে এই কোম্পানির মসলা বেশ জনপ্রিয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২১ সাল থেকে এমডিএইচ এর রপ্তানি করা ১৪ দশমিক ৫০ শতাংশ মসলা যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে দেওয়া হয়নি।

সম্পর্কিত

হরমুজ খোলার আশায় তিন সপ্তাহের সর্বনিম্নে তেলের দাম, সতর্কবার্তা ট্রাম্পের

অ্যামচ্যামের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

এদিকে চলতি মাসে এমডিএইচ এবং এভারেস্টের তৈরি মাছের তরকারির জন্য তিন ধরনের মসলা বিক্রি বন্ধ করে দেয় হংকং। সিঙ্গাপুরও এভারেস্ট মসলাগুলো প্রত্যাহার করতে বলে।

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) তথ্যমতে, সালমোনেলা ব্যাকটেরিয়া থাকার কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে চলতি বছরের ৩ মে পর্যন্ত এমডিএইচের ৬৫টি চালানের মধ্যে ১৩টি বা ২০ শতাংশ চালান যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি।

প্রতিটি চালানে কী পরিমাণ মসলায় দূষণ ছিল, সে ব্যাপারে এফডিএ নির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে পাঁচ মিশালি মসলা, চাটনি, মেথিসহ কয়েক ধরনের পণ্যের ১৩টি চালান যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি বলে এফডিএ জানিয়েছে।

এফডিএর তথ্য থেকে জানা যায়, ২০২২–২৩ অর্থবছরের এমডিএইচের ১১৯টি মসলার চালানের মধ্যে ১৫ শতাংশ যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে দেওয়া হয়নি। এগুলোর বেশির ভাগেই সালমোনেলা জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। এর আগে ২০২১–২২ অর্থবছরের ৮ দশমিক ১৯ শতাংশ চালান সে দেশে ঢুকতে দেওয়া হয়নি।

অপরদিকে ২০২৩–২৪ অর্থবছরে এভারেস্টের ৪৫০টি চালানের মধ্যে সালমোনেলা জীবাণুর উপস্থিতির কারণে কেবল একটি চালান বাতিল করা হয়।

তবে এমডিএইচ ২৮ এপ্রিল এক বিবৃতিতে বলেছে, ক্রেতা ও ভোক্তাদের আশ্বস্ত করছি যে আমাদের মসলা সংরক্ষণ, প্রক্রিয়াকরণ বা প্যাক করার কোনো পর্যায়ে ইথিলিন অক্সাইড ব্যবহার করি না।

কয়েক দশক ধরে এমডিএইচ ও এভারেস্টের ভারতে বিশাল বাজার রয়েছে। ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকাতেও বিক্রি হয় তাদের পণ্য।

ট্যাগ: এফডিএএভারেস্ট মসলাএমডিএইচ মসলাভারতমসলাযুক্তরাষ্ট্রলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা
আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

২২ জানুয়ারি ২০২৫
বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র-ভারতের বৈঠক
আন্তর্জাতিক

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র-ভারতের বৈঠক

১২ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ক্যাফে আমাজন

বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ক্যাফে আমাজন

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় ডকুমেন্টারি বিতর্ক, দুঃখ প্রকাশ করে সংশোধনের আশ্বাস: রাশেদ খান

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

৫ আগস্ট ২০২৬
ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

৫ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.