রবিবার, আগস্ট ১৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

মানুষের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করুন: প্রধানমন্ত্রী

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৯ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
মানুষের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করুন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা ইউএনওদের সঙ্গে এক সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য মানুষের সেবা করার সুযোগ বড় একটি আমানত। এই সুযোগ কাজে লাগিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আজ আমরা আছি, কাল থাকব না। আসুন আমরা সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যাওয়ার চেষ্টা করি।’

ইউএনওদের নিজ নিজ এলাকার মানুষকে আপনজন মনে করে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিজের এলাকা না হলেও সেটি বাংলাদেশেরই অংশ। সেখানে বসবাসকারী মানুষও দেশেরই মানুষ। তাই তাদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে হবে।

শুধু আইন করে সব সামাজিক সমস্যা সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে অনেক সমস্যা সমাধান করা যায়। এজন্য স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়াতে ইউএনওদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন তিনি।

পরিবেশ রক্ষায় মাঠ প্রশাসনের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দূষণের দিক থেকে ঢাকা দীর্ঘদিন বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় ছিল। সাম্প্রতিক সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখন এই উদ্যোগ আরও এগিয়ে নিতে হবে।

উপজেলা ও পৌরসভায় গাছ লাগাতে আগ্রহী মানুষকে উৎসাহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তারা সহযোগিতা করলে একজন ১০টির বদলে ৫০টি গাছ লাগাতে পারেন। এভাবে পরিবেশ রক্ষায় বড় অবদান রাখা সম্ভব।

খেলাধুলার প্রসারেও ইউএনওদের উদ্যোগী হতে বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোকে উৎসাহিত করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে নিয়ম ও শৃঙ্খলাবোধ তৈরি হয়।

খেলার আয়োজনের জন্য শুধু জাতীয় দিবসের অপেক্ষা না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, স্থানীয়ভাবে যেকোনো উপলক্ষেও খেলাধুলার আয়োজন করা যেতে পারে।

সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের মধ্যে ধীরে ধীরে দয়া-মায়া কমে যাচ্ছে। বিভিন্ন মানসিক ও সামাজিক চাপ এর কারণ হতে পারে। এই প্রবণতা বাড়তে থাকলে সামাজিক শান্তি নষ্ট হবে।

মানুষের প্রতি সহমর্মিতা বাড়ানোর পাশাপাশি পশুপাখি ও প্রকৃতির প্রতিও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে শিশুদের সচেতন করতে স্কুলে গিয়ে কাজ করার পরামর্শ দেন ইউএনওদের।

সভায় বিভিন্ন উপজেলায় খাল খনন প্রকল্পের কাজ সততার সঙ্গে শেষ করে উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ায় ইউএনওদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

ইউএনওরা জানান, খাল পুনঃখননের ফলে অনেক এলাকায় পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নতি হয়েছে। আগে যেসব এলাকায় বছরে দুই ফসল হতো, সেখানে এখন তিন ফসল উৎপাদন হচ্ছে। এতে কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে।

প্রধানমন্ত্রী বলেন, খাল খননের মূল উদ্দেশ্য নদীমাতৃক বাংলাদেশের পুরনো চিত্র ফিরিয়ে আনা। পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। ভবিষ্যতের সংকট মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

তিনি জানান, পর্যায়ক্রমে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এর মাধ্যমে পানি সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

উত্তপ্ত রাঙ্গামাটি- খাগড়াছড়ি, বিভিন্ন স্থানে সংঘর্ষ, নিহত ৪
বাংলাদেশ

উত্তপ্ত রাঙ্গামাটি- খাগড়াছড়ি, বিভিন্ন স্থানে সংঘর্ষ, নিহত ৪

২০ সেপ্টেম্বর ২০২৪
শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে ওঠার আহ্বান জানালেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
জাতীয়

শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে ওঠার আহ্বান জানালেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

৮ আগস্ট ২০২৬

সর্বশেষ

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

এআই অবকাঠামোয় বিনিয়োগে বিশ্বজুড়ে বাড়ছে ঋণের চাপ

এআই অবকাঠামোয় বিনিয়োগে বিশ্বজুড়ে বাড়ছে ঋণের চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

হিলি বন্দরে রাজস্ব আদায় কমেছে ৪৪৮ কোটি টাকা

হিলি বন্দরে রাজস্ব আদায় কমেছে ৪৪৮ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

হালাল অর্থনীতিতে বাংলাদেশের সামনে বড় বাজারের হাতছানি

১৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে প্রায় দুই বছর

১৬ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.