রবিবার, জুন ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫
in আন্তর্জাতিক, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এই দাবানলে শত শত ঘরবাড়ি ও স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। তিন দিনেও নিয়ন্ত্রণে আসেনি। বাতাসে তা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়েছে। ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় হিমশিম খাচ্ছে লস অ্যাঞ্জেলেস, প্রতিবেশী কাউন্টিগুলো থেকেও আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম ও কর্মীবাহিনী। কিন্তু তাতেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আগুনে পাঁচ হাজার কোটি ডলারের বেশি সম্পদ পুড়ে গেছে।

হলিউড ও হলিউড হিলস এলাকায় দাবানলে বাধ্যতামূলকভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। টিসিএল চাইনিজ থিয়েটার এবং হলিউড ওয়াক অব ফেমের মতো বিখ্যাত স্থানগুলো এ আগুনের কবলে পড়েছে।

সম্পর্কিত

বেনজীরকে নিয়ে দুবাই থেকে আসা সেই ‘চিঠি’ এবং ৩০ দিনের ডেডলাইন: আসলে কী ঘটতে যাচ্ছে?

‘শতাব্দীর আবিষ্কার’ সাবেত ইঞ্জিন, দারিদ্র্য থেকে মুক্তির এক নতুন ইঞ্জিন

তীব্র বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। জাতীয় আবহাওয়া অধিদফতর লস অ্যাঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টিতে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ মাইল পর্যন্ত হতে পারে।

অভিজাত প্যাসিফিক পালিসেডস এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। লস অ্যাঞ্জেলেসের পানি ও বিদ্যুৎ বিভাগের প্রধান জানিসে কুইনোনেস বলেন, শহুরে পানি ব্যবস্থার মাধ্যমে দাবানল মোকাবিলা করতে হচ্ছে।

লস অ্যাঞ্জেলসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলা হচ্ছে একে। দাবানলে পুড়ে ছাই হয়েছে কয়েক হাজার একর জমি। বাড়ি ছাড়তে হয়েছে পৌনে ২ লাখেরও বেশি বাসিন্দাকে। বাড়ি-ঘর হারিয়ে আর্তনাদ করছেন লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারে আগামী ১৮০ দিনের কর্মযজ্ঞের সব খরচ সরকার বহন করবে বলে আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসে এ দাবানলের সূত্রপাত হয় গত মঙ্গলবার। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ছয়টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে।

প্রচণ্ডগতিতে বয়ে চলা ঝড় আরও বিপদ বাড়িয়েছে। ঝড়ো বাতাসে হু হু করে ছড়িয়ে পড়ছে আগুন। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের ঘর ও গাড়ি। এরই মধ্যে ক্ষতি হয়েছে ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলারের সম্পদের।

আলাদা ছয়টি দাবানলের মধ্যে তিনটি নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের পৌনে দুই লাখেরও বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হতে পারে।

দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলোর মধ্যে আগুনের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেইডসে। সেখানে ১৫ হাজার ৮৩২ একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। এই এলাকার একটি বাড়িতে ১৯৭৯ সাল থেকে বসবাস করে আসছেন হলিউডের তারকা অভিনেতা বিলি ক্রিস্টাল। আগুনে সেটিও পুড়ে গেছে। আগুন ছড়িয়েছে হলিউড হিলসেও।

ট্যাগ: দাবানলযুক্তরাষ্ট্রলস অ্যাঞ্জেলেসলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

আফ্রিকায় বাংলাদেশি দূতদের যে বার্তা দিলেন পররাষ্ট্র সচিব
আন্তর্জাতিক

আফ্রিকায় বাংলাদেশি দূতদের যে বার্তা দিলেন পররাষ্ট্র সচিব

১৬ নভেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রে পার্কে এলোপাথাড়ি গুলি, আহত অন্তত ১০
যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে পার্কে এলোপাথাড়ি গুলি, আহত অন্তত ১০

১৬ জুন ২০২৪

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

২১ জুন ২০২৬
কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

২১ জুন ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.