সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

সপ্তাহে ৩৭% দর বেড়ে ডিএসইর শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
সপ্তাহে ৩৭% দর বেড়ে ডিএসইর শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহে ৩৭% দর বেড়ে ডিএসইর শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর ৩৬ দশমিক ৭৩ শতাংশ বেড়ে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহ শেষে ফান্ডটির ইউনিটদর দাঁড়িয়েছে ৬ টাকা ৭০ পয়সা, যা আগের সপ্তাহ শেষে ছিল ৪ টাকা ৯০ পয়সা।

সম্পর্কিত

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

তবে দর বাড়লেও ফান্ডটির আর্থিক অবস্থানে এখনো চাপ রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইউনিটপ্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ লোকসানের পরিমাণ ছিল ১ টাকা ৬৫ পয়সা।

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বাজারমূল্যভিত্তিক ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) ছিল ৭ টাকা ৭৯ পয়সা। আর ক্রয়মূল্যভিত্তিক এনএভিপিইউ দাঁড়িয়েছে ১১ টাকা ৩৫ পয়সা।

২০২৩-২৪ অর্থবছরের জন্য ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ফান্ডটির ট্রাস্টি পর্ষদ। ওই বছর ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯১ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ২০ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে বাজারমূল্যভিত্তিক এনএভিপিইউ ছিল ৮ টাকা ১৬ পয়সা এবং ক্রয়মূল্যভিত্তিক এনএভিপিইউ ছিল ১১ টাকা ২৮ পয়সা।

এর আগে ২০২২-২৩ অর্থবছরের জন্য ইউনিটহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ট্রাস্টি পর্ষদ। ওই বছর ইউনিটপ্রতি লোকসান ছিল ২০ পয়সা, যেখানে আগের অর্থবছরে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) ছিল ৭১ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে বাজারমূল্যভিত্তিক এনএভিপিইউ ছিল ১০ টাকা ৩৭ পয়সা।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরিশোধিত মূলধন ১৪৩ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা। ফান্ডটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২৬ কোটি ৩৯ লাখ টাকা এবং মোট ইউনিট সংখ্যা ১৪ কোটি ৩২ লাখ ৫৬ হাজার ৩৪৩। এর মধ্যে ২১ দশমিক ৯৭ শতাংশ ইউনিট উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২৫ দশমিক ৯১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং অবশিষ্ট ৫২ দশমিক ১২ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে ওঠার আহ্বান জানালেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
জাতীয়

শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে ওঠার আহ্বান জানালেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

৮ আগস্ট ২০২৬
বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
অর্থনীতি

বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং

৩০ জুলাই ২০২৬

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.