বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ছুটি বাতিলের পরামর্শ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১২ আগস্ট ২০২৪
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
15 August

১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল আওয়ামী লীগ সরকার। তবে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর আলোচনায় ছিল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হবে কি না। সবশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ১৫ আগস্ট জাতীয়ভাবে শোক দিবস পালন করা হবে না, একই সঙ্গে এ দিন কোনো সরকারি ছুটি থাকবে না।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে একটিমাত্র সংগঠন ছাড়া বাকি সব ছাত্র সংগঠন দিবসটি পালন না করার বিষয়ে মত দেয়। এখন লিয়াজোঁ কমিটির এ সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ে জানানো হবে। সেখান থেকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।

বৈঠকে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রীসহ বেশ কয়েকটি বামপন্থী সংগঠন এবং ইসলামি ছাত্র সংগঠনের মধ্যে ছাত্র শিবির, ইসলামি ছাত্র আন্দোলন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসসহ বিভিন্ন সংগঠনের ৩৬ জনের বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

লিয়াজোঁ কমিটির পক্ষে ছিলেন কমিটির সদস্য মাহফুজ আবদুল্লাহ, নাসির আব্দুল্লাহ এবং আরিফুল ইসলাম আদিব। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং বেশ কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে শুধুমাত্র বাংলাদেশ ছাত্র ফেডারেশন (জোনায়েদ সাকি) ছাড়া বাকি সব সংগঠন ১৫ আগস্ট ছুটি বাতিল ও জাতীয় শোক দিবস না রাখার পক্ষে মত দেয়।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দিয়েছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।

সম্পর্কিত

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

শরীয়তপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ, নেতৃত্বে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আওয়ামী লীগ সেদিন জমায়েত হয়ে কিছু একটা করার চেষ্টা করবে বলে ধারণা থেকে অভ্যুত্থানে শরিক রাজনৈতিক দলগুলো বলছে, ছাত্র-জনতার বিজয় নস্যাতের চক্রান্ত চলছে। এ পরিস্থিতিতে ড. ইউনূস ১৫ আগস্টের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চান। একমাত্র বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ১৫ আগস্ট পালনের পক্ষে মত দেন। তিনি বলেছেন, ১৫ আগস্ট সর্বজনীন। যতটুকু শ্রদ্ধা পাওয়া উচিত, ততটুকু শ্রদ্ধাই যেন পায়। উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন জানিয়েছেন, জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের ছুটি বাতিলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ট্যাগ: ১৫ আগস্টআওয়ামী লীগজাতীয় শোক দিবসলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

মুশফিকুল ফজল আনসারী এসএএফএনের সম্মানসূচক সিনিয়র ফেলো নিযুক্ত
জাতীয়

মুশফিকুল ফজল আনসারী এসএএফএনের সম্মানসূচক সিনিয়র ফেলো নিযুক্ত

২৬ অক্টোবর ২০২৬
মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
জাতীয়

মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

২৬ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

মনেঁর ‘আইরিস’ বিক্রি হলো ৫ কোটি ইউরোতে, ফ্রান্সে নিলামে নতুন রেকর্ড

মনেঁর ‘আইরিস’ বিক্রি হলো ৫ কোটি ইউরোতে, ফ্রান্সে নিলামে নতুন রেকর্ড

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

মার্কিন সিনেটে প্রথম মুসলিম-আমেরিকান আবদুল এল-সায়েদ

মার্কিন সিনেটে প্রথম মুসলিম-আমেরিকান আবদুল এল-সায়েদ

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মনেঁর ‘আইরিস’ বিক্রি হলো ৫ কোটি ইউরোতে, ফ্রান্সে নিলামে নতুন রেকর্ড

মনেঁর ‘আইরিস’ বিক্রি হলো ৫ কোটি ইউরোতে, ফ্রান্সে নিলামে নতুন রেকর্ড

৪ নভেম্বর ২০২৬
সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

৪ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.