বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

১৫ বছরের লড়াই এক বিকেলের অনুষ্ঠানে মুছে যাবে না: মুশফিকুল ফজল আনসারী

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২২ অক্টোবর ২০২৬
in আন্তর্জাতিক, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
১৫ বছরের লড়াই এক বিকেলের অনুষ্ঠানে মুছে যাবে না: মুশফিকুল ফজল আনসারী

মুশফিকুল ফজল আনসারী

ওয়াশিংটন ন্যাশনাল প্রেসক্লাবের এক সিনিয়র আমেরিকান সাংবাদিক আজ জানালেন, গতকাল প্রেসক্লাবের ১৩ তলায় ভাড়া করা একটি কক্ষে অনুষ্ঠান চলতে দেখে তিনি2 ঢুকে পড়েছিলেন, আমার কোনো অনুষ্ঠান ভেবে। পরে দেখেন, সেটি বাংলাদেশের পলাতক স্বৈরাচার শেখ হাসিনার অনলাইন অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু পরিষদ’র আয়োজনে তাঁর পুত্র জয়ের একটি অনুষ্ঠান।
এই অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কিছু উৎসাহীকে বগল বাজাতে দেখে ভাবলাম, যে প্রেসক্লাবে আমরা কোনো অনুষ্ঠান করলেই ‘ষড়যন্ত্র’ তকমা দিয়ে দলীয় কর্মীবাহিনী আর দূতাবাসের কর্মকর্তাদের লেলিয়ে দেয়া হতো, সেই প্রেসক্লাবের ভাড়া করা কক্ষই এখন তাদের আশ্রয়!
প্রেসক্লাবে কক্ষ ভাড়া করে অনুষ্ঠান করা যায়, তাতে প্রেসক্লাবের সমর্থন বা ওয়াশিংটনের স্বীকৃতি ভাড়া পাওয়া যায় না।
বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের বেশিরভাগ অনুষ্ঠানগুলো হতো সদস্যদের জন্য নির্ধারিত কমপ্লিমেন্টারি কক্ষ—ম্যাকক্লেন্ডার বা কসগ্রোভ লাউঞ্জে। প্রাইভেট ইভেন্ট হলে ওরা জানতে পারতোনা। কিন্তু পাবলিক হলেই দল বেঁধে হাজির হতো। দূতাবাসের অতিউৎসাহীরা এসে ছবি তুলতেন। কারা এসেছেন, কারা কথা বলেছেন, সেসব নথিবদ্ধ করাও যেনো তাদের কূটনৈতিক দায়িত্বের অংশ ছিল! তাদের কেউ কেউ এখনো বহাল তবিয়তে।
একবার উইলসন সেন্টারে প্রফেসর আলী রীয়াজের একটি বইয়ের আলোচনা অনুষ্ঠানে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের তৎকালীন উপমিশনপ্রধান মাহবুব সালেহর নেতৃত্বে যুবলীগের একদল লোক জোর করে ঢুকে পড়ে। মাহবুব, আলী রীয়াজকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক বক্তৃতা দিতে শুরু করেন এবং টেবিল চাপড়ান। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের ডাকতে হয়। যাওয়ার সময় বাইরে রাখা কয়েকটি বইও চুরি করে নিয়ে যায় সঙ্গে আসা ওয়াশিংটন যুবলীগের নেতারা।
আর এখন কোনো চেঁচামেচি বা দূতাবাসের চোখরাঙানি ছাড়াই সেই গুম-খুনের হোতারা সাফাই গাইতে শুরু করেছেন।
আর আমরা সবাই এখন ‘নিরপেক্ষ’! কার কখন বিবেক জাগে, আর কখন নিরপেক্ষতার প্রয়োজন পড়ে, সেই হিসাবও কম চমকপ্রদ নয়।
পলাতকদের অবশ্য মাত্র শুরু। ওয়াশিংটনে টাকা ছিটালে মুড়িমুড়কির মতো লবিস্টফার্ম পাওয়া যায়। লুটপাটের টাকা থাকলে খরচ করতেও অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু যোগাযোগ ( Connection) আর বিশ্বাসযোগ্যতা ( Credibility) টাকা দিয়ে কেনা যায় না। সেগুলো অর্জন করতে হয়। এই বেল্টওয়েতে তা আমরা তিলে তিলে গড়ে তুলেছি । আমাদের অভিজ্ঞতা ও যোগাযোগ এখন কাজে লাগানোর সুযোগ অবারিত নাহলেও, অর্জনের ক্ষয় নেই। আমাদের সরকারের চারপাশে এখন অবশ্য দুধের মাছির সংখ্যাও নেহাত কম নয়।
ওয়াশিংটন প্রেসক্লাবে ভুঁইফোড় অনুষ্ঠান আয়োজনকারীদের বিগত দিনের অপশাসন, হত্যা, গুম-খুনের মুখোশ উন্মোচনে অন্তত টানা ১৫ বছর কসরত করতে হয়েছে। শতাধিক প্রাইভেট-পাবলিক ইভেন্ট, পরিস্থিতি বিশ্লেষণমূলক অধিবেশন, ওয়েবিনার, গোলটেবিল আর প্যানেল আলোচনা অনুষ্ঠানের আয়োজন ছাড়াও দিনের পর দিন দরজায় কড়া নাড়তে হয়েছে, সঠিক তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে আস্থা অর্জন করতে হয়েছে। আজকের এই অবস্থান কোনো ভাড়া করা কক্ষের এক বিকেলের ফসল নয়।
বারুদের গন্ধ আর রক্তমাখা অতীত নিয়ে একটি কনফারেন্স করেই যারা সব পাল্টে দেয়ার স্বপ্নে বিভোর, তাদের বলি, হল ভাড়া নেয়া যায় কিন্তু অতীত মুছে ফেলা যায় না।
এতো সোজা নারে!
আপাতত হযরত নিজামুদ্দীন আউলিয়ার ভাষায়, “হনুজ দিল্লি দূর অস্ত”।

সম্পর্কিত

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রন ওয়াহিদকে নিয়ে জুলকারনাইন শায়েরের পোস্ট

A Proud Moment from 2022!

ফটোঃ সাউথ এশিয়া পার্সপেক্টিভস (এসএপি)র একটি বিশেষ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানের পুরোনো ফটো

 

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

আন্তর্জাতিক অঙ্গনে দ্বৈত স্বীকৃতি অর্জন করল পূবালী ব্যাংক
অর্থনীতি

আন্তর্জাতিক অঙ্গনে দ্বৈত স্বীকৃতি অর্জন করল পূবালী ব্যাংক

৩১ জুলাই ২০২৬
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ মেয়র অ্যাডামসের
বিশ্ব

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ মেয়র অ্যাডামসের

১৫ মে ২০২৪

সর্বশেষ

৩৪৬ টাকার কাবিনে মেয়ের বিয়ে, শেলী নাজের স্মৃতিচারণ

৩৪৬ টাকার কাবিনে মেয়ের বিয়ে, শেলী নাজের স্মৃতিচারণ

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ অক্টোবর ২০২৬
0

0

১৫ বছরের লড়াই এক বিকেলের অনুষ্ঠানে মুছে যাবে না: মুশফিকুল ফজল আনসারী

১৫ বছরের লড়াই এক বিকেলের অনুষ্ঠানে মুছে যাবে না: মুশফিকুল ফজল আনসারী

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ অক্টোবর ২০২৬
0

0

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রন ওয়াহিদকে নিয়ে জুলকারনাইন শায়েরের পোস্ট

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রন ওয়াহিদকে নিয়ে জুলকারনাইন শায়েরের পোস্ট

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ অক্টোবর ২০২৬
0

0

US Ambassador Christensen Visits Historic Bose Cabin, Samples Iconic Tea

US Ambassador Christensen Visits Historic Bose Cabin, Samples Iconic Tea

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

৩৪৬ টাকার কাবিনে মেয়ের বিয়ে, শেলী নাজের স্মৃতিচারণ

৩৪৬ টাকার কাবিনে মেয়ের বিয়ে, শেলী নাজের স্মৃতিচারণ

২২ অক্টোবর ২০২৬
১৫ বছরের লড়াই এক বিকেলের অনুষ্ঠানে মুছে যাবে না: মুশফিকুল ফজল আনসারী

১৫ বছরের লড়াই এক বিকেলের অনুষ্ঠানে মুছে যাবে না: মুশফিকুল ফজল আনসারী

২২ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.