মিস ইউনিভার্স বাংলাদেশের দুই প্রজন্মের প্রতিনিধির বন্ধুত্বের গল্প এবার বিশ্বমঞ্চে। ১৫ বছরেরও বেশি সময়ের বন্ধুত্বের টানে ২৪ ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রা শেষে কোনো বিশ্রাম না নিয়েই পুয়ের্তো রিকোতে ছুটে গেলেন তানজিয়া জামান মিথিলা। সেখানে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ মাহির সঙ্গে দেখা করে তাঁকে জড়িয়ে ধরেন তিনি।![]()
মাহির সঙ্গে এই বিশেষ মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মিথিলা। সেখানে তিনি লিখেছেন, ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা, হাসি-গল্প আর অসংখ্য স্মৃতির মধ্য দিয়ে তাঁদের বন্ধুত্বের পথচলা। এত বছর পর পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্সের মঞ্চে এমন একটি মুহূর্ত একসঙ্গে ভাগ করে নিতে পারবেন, তা কখনো ভাবেননি।![]()
মিথিলা লেখেন, ২৪ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট শেষে কোনো বিশ্রাম না নিয়েই তিনি সোজা ছুটে যান মাহির কাছে। দেখা হতেই জড়িয়ে ধরেন ছোটবেলার বন্ধুকে। তাঁর কাছে মুহূর্তটি ছিল অবিশ্বাস্য। ছোটবেলার সেই বন্ধু আজ এত বড় একটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন—বিষয়টি তাঁকে আবেগাপ্লুত করেছে।![]()
মাহির প্রতি নিজের গর্বের কথা জানিয়ে মিথিলা বলেন, তাঁর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং এত দূর আসার যাত্রা সত্যিই অনুপ্রেরণার। এই বিশেষ সময়ে বন্ধুর পাশে থাকতে পারাকে নিজের জন্য বড় আনন্দের বলেও উল্লেখ করেন তিনি।
একই সঙ্গে মিস ইউনিভার্সের মঞ্চে মাহির প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন চেয়েছেন মিথিলা। পিপলস চয়েস ভোটে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে বেশি বেশি ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।![]()
উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলাও মিস ইউনিভার্স বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার সেই ধারাবাহিকতায় মাহি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। দুই বন্ধুর এই পুনর্মিলন তাই তাঁদের ব্যক্তিগত আবেগের পাশাপাশি বাংলাদেশের সৌন্দর্য প্রতিযোগিতার ভক্তদের কাছেও বিশেষ মুহূর্ত হয়ে উঠেছে।![]()