তরুণ প্রজন্মের জন্য দেশের অন্যতম জনপ্রিয় ও অনুপ্রেরণামূলক আয়োজন ‘রাইজ অ্যাবোভ অল’-এর দশম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ নভেম্বর (শুক্রবার)। রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী চলবে এই বর্ণাঢ্য আয়োজন।
বরাবরের মতো এবারের আসরটিরও আয়োজক ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি এবং সহযোগী হিসেবে রয়েছে ফিট এলিগেন্স। অনুষ্ঠানটির টাইটেল স্পনসর মাস্টারকার্ড এবং পাওয়ার স্পনসর হিসেবে থাকছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
দিনব্যাপী এই আয়োজনে নিজেদের জীবনের গল্প, সংগ্রাম, অভিজ্ঞতা ও ক্যারিয়ারের নানা দিক নিয়ে তরুণদের সামনে কথা বলবেন দেশের শীর্ষস্থানীয় করপোরেট আইকনরা। উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে রয়েছেন:
- জাকিয়া সুলতানা – কান্ট্রি ম্যানেজার, মাস্টারকার্ড বাংলাদেশ
- সৈয়দ মাহবুবুর রহমান – এমডি ও সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- রুবাবা দৌলা – কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর, ওরাকল (বাংলাদেশ, নেপাল ও ভুটান)
- ফারিয়া ইয়াসমিন – এমডি, বাটা বাংলাদেশ
- আমের আলী হোসাইন – এমডি, বিএসআরএম গ্রুপ
- তাসনিম সিনহা – এমডি, এক্মি ল্যাবরেটরিজ
- হুমায়রা আজম – এমডি, লংকাবাংলা ফাইন্যান্স
- মুহিত রহমান – সিইও, ওয়ান ব্যাংক
- সায়েফ নাসির – এমডি, এসএমসি এন্টারপ্রাইজ
বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো রাইজ অ্যাবোভ অলের মঞ্চে বক্তব্য রাখবেন বাংলাদেশে নিযুক্ত ইউনাইটেড আইগ্যাস এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তুর্কি বংশোদ্ভূত হারুন ওর্তাচ।
বক্তৃতার পাশাপাশি আয়োজনে থাকছে বিনোদনের জমকালো ব্যবস্থাও। দর্শকদের গানে গানে মাতাবে জনপ্রিয় রক ব্যান্ড ‘ওয়ারফেজ’। পাশাপাশি আড্ডায় উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও সাবিলা নূর।
আয়োজনটির এনার্জি পার্টনার ইউনাইটেড আইগ্যাস, স্ট্র্যাটেজিক পার্টনার স্বপ্ন এবং মিউজিক্যাল পার্টনার বাটা। এছাড়া কো-স্পনসর ও মিডিয়া সহযোগী হিসেবে যুক্ত রয়েছে প্রথম আলো, দ্য ডেইলি স্টার, চ্যানেল আই, পোলার আইসক্রিম, ইউনাইটেড হেলথকেয়ার, টার্কিশ এয়ারলাইনস, কোকা-কোলাসহ স্বনামধন্য বেশ কিছু দেশি-বিদেশি ব্র্যান্ড।
আয়োজকদের প্রত্যাশা, তরুণদের নতুনভাবে স্বপ্ন দেখতে, শিখতে ও নিজেদের সম্ভাবনাকে আরও বড় পরিসরে কাজে লাগাতে বরাবরের মতোই দারুণ ভূমিকা রাখবে এই আয়োজন।
‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’-এ অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন চলছে। আগ্রহীরা ‘টিকিফাই’ (Tickify) প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।