শনিবার, জুলাই ২৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ঢাকা ব্যাংক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৬ জুলাই ২০২৬
in অর্থনীতি, জাতীয়
Reading Time: 1 min read
A A
0
৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ঢাকা ব্যাংক

৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ঢাকা ব্যাংক

ঢাকা ব্যাংক পিএলসি. যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল, এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) জনাব ওসমান এরশাদ ফয়েজ, ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তারা, বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং ব্যাংকের কর্মকর্তাবৃন্দ । বর্তমানে চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত ব্যাংকের প্রতিষ্ঠাতা জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ জুমের মাধ্যমে (Zoom) ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে উপস্থিত সকলের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ওসমান এরশাদ ফয়েজ। তিনি তাঁর বক্তব্যে গত তিন দশকেরও বেশি সময়ে ঢাকা ব্যাংকের সফল পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন এবং উদ্ভাবন, প্রযুক্তি, গ্রাহককেন্দ্রিক সেবা ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্র্যান্ড প্রতিশ্রুতি “Transforming Together” বাস্তবায়নে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার ব্যাংকের ৩১ বছরের সাফল্যের পেছনে গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা, কর্মকর্তা-কর্মচারী এবং সকল অংশীজনের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সুশাসন, টেকসই ব্যাংকিং, ডিজিটাল রূপান্তর এবং দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির লক্ষ্যে পরিচালনা পর্ষদের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

সম্পর্কিত

ডিএইচএস অটোসের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি, প্রায়োরিটি গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা: এক ছাদের নিচে ৪৫টিরও বেশি দেশের বিশ্ববিদ্যালয়

ভার্চুয়াল বক্তব্যে ব্যাংকের প্রতিষ্ঠাতা জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ প্রতিষ্ঠাকাল থেকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ঢাকা ব্যাংকের বিকাশের স্মৃতিচারণ করেন। তিনি পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা ও ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সততা, পেশাদারিত্ব ও উৎকর্ষের সঙ্গে গ্রাহকসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের আরও কয়েকজন সদস্য বক্তব্য প্রদান করেন এবং ব্যাংকের ধারাবাহিক প্রবৃদ্ধি ও গ্রাহকদের আস্থা সুদৃঢ় করতে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত অবদানের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ— জনাব এ.টি.এম. হায়াতুজ্জামান খান, জনাব রেশাদুর রহমান, জনাব আলতাফ হোসাইন সরকার, জনাব আফরোজা আব্বাস, জনাব আমির উল্লাহ, জনাব আব্দুল্লাহ আল আহসান, জনাব মো. আমান উল্লাহ সরকার, জনাব মির্জা ইয়াসের আব্বাস এবং স্বতন্ত্র পরিচালক অধ্যাপক বিলকিস আরা বেগম।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সর্বশক্তিমান আল্লাহর নিকট ঢাকা ব্যাংক -এর অব্যাহত সমৃদ্ধি ও সাফল্য, ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডার ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক কল্যাণ এবং প্রতিষ্ঠাতা জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

পরবর্তীতে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে ঢাকা ব্যাংক পিএলসি. উদ্ভাবন, প্রযুক্তি এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবার মাধ্যমে আরও শক্তিশালী, স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। “Transforming Together”-এর চেতনায় অনুপ্রাণিত হয়ে ব্যাংকটি গ্রাহক, শেয়ারহোল্ডার এবং দেশের জন্য টেকসই মূল্য সৃষ্টি ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অর্থবহ অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বর্জ্য আর বোঝা নয়, সম্পদ: ঢাকায় ওয়েস্ট-টু-এনার্জির দুই বড় প্রকল্প
অর্থনীতি

বর্জ্য আর বোঝা নয়, সম্পদ: ঢাকায় ওয়েস্ট-টু-এনার্জির দুই বড় প্রকল্প

১৩ জুলাই ২০২৬
অর্থনীতি

ঋণখেলাপি মুক্ত থাকাই ব্যবসার বড় মর্যাদা: মোস্তফা কামাল

১১ জুন ২০২৬

সর্বশেষ

ডিএইচএস অটোসের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি, প্রায়োরিটি গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ডিএইচএস অটোসের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি, প্রায়োরিটি গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ জুলাই ২০২৬
0

0

বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা: এক ছাদের নিচে ৪৫টিরও বেশি দেশের বিশ্ববিদ্যালয়

বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা: এক ছাদের নিচে ৪৫টিরও বেশি দেশের বিশ্ববিদ্যালয়

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ জুলাই ২০২৬
0

0

‘বাংলা ভাগ না হলে মুসলিম নেতৃত্বই থাকত’—ঐতিহাসিক ছবি ঘিরে আবদুর রব শিকদারের মন্তব্য

‘বাংলা ভাগ না হলে মুসলিম নেতৃত্বই থাকত’—ঐতিহাসিক ছবি ঘিরে আবদুর রব শিকদারের মন্তব্য

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ জুলাই ২০২৬
0

0

ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় রুবাইয়াত হোসেনের ‘ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় রুবাইয়াত হোসেনের ‘ডিফিকাল্ট ব্রাইড’

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ জুলাই ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ডিএইচএস অটোসের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি, প্রায়োরিটি গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ডিএইচএস অটোসের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি, প্রায়োরিটি গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

২৫ জুলাই ২০২৬
বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা: এক ছাদের নিচে ৪৫টিরও বেশি দেশের বিশ্ববিদ্যালয়

বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা: এক ছাদের নিচে ৪৫টিরও বেশি দেশের বিশ্ববিদ্যালয়

২৫ জুলাই ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.