রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

ফ্যামিলি কার্ডে দুর্নীতি করলে সোজা চৌদ্দ শিকে: ডেপুটি স্পিকার

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
ফ্যামিলি কার্ডে দুর্নীতি করলে সোজা চৌদ্দ শিকে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ফ্যামিলি কার্ড কর্মসূচিতে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না; আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে কারাগারে যেতে হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’ ও ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-২০২৬’ বাস্তবায়নে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ক্ষেত্রে শুরুতেই দরিদ্র, গৃহহীন ও অসহায় মানুষের বাড়িতে যেতে হবে। পর্যায়ক্রমে অন্যান্য দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের তথ্য তালিকাভুক্ত করতে হবে। ভুলবশতও যেন স্বচ্ছল বা বহুতল ভবনের বাসিন্দাদের দিয়ে তালিকা শুরু না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। সরকারের প্যাকেজ অনুযায়ী প্রত্যেক নাগরিকের কার্ড পাওয়ার সুযোগ থাকলেও অগ্রাধিকার দিতে হবে অসচ্ছল মানুষকে।

তিনি বলেন, অতীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে সুবিধা পাওয়ার কথা যাদের, তাদের পরিবর্তে স্বচ্ছল ব্যক্তি কিংবা বিবাহের পর অন্য উপজেলায় চলে যাওয়া ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।

তথ্য সংগ্রহের ক্ষেত্রে মাঠপর্যায়ের গাফিলতির সমালোচনা করে ডেপুটি স্পিকার বলেন, দরিদ্র মানুষের ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। শুধু তুলনামূলক স্বচ্ছল পরিবারের বাড়িতে গিয়ে বসে তথ্য সংগ্রহের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সর্বশেষ দরিদ্র মানুষটির কাছেও তথ্য সংগ্রহকারীদের পৌঁছাতে হবে।

সম্পর্কিত

Digital Finance Reshapes Agricultural Lending in Bangladesh

৫১ রানের দাপুটে জয়ে ডিপিএল সিজন-১-এর শিরোপা ডার্মস্টাট ভাই-ব্রাদার্সের

তিনি বলেন, সরকার তথ্য সংগ্রহকারীদের কাজের স্বীকৃতি হিসেবে সম্মানী দিচ্ছে। এর বাইরে কোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতি করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়মের বিরুদ্ধে আগেও সতর্ক করা হয়েছিল, এবারও কোনো ব্যত্যয় হলে ছাড় দেওয়া হবে না।

কায়সার কামাল আরও বলেন, পরীক্ষামূলকভাবে যেসব উপজেলায় প্রথম ধাপে ফ্যামিলি কার্ড চালু হয়েছিল, কলমাকান্দা ছিল সেগুলোর একটি। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সমস্যার কারণে কর্মসূচির সুফল নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। পরে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আনা হলে তথ্য সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক
আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক

২৬ সেপ্টেম্বর ২০২৬
যুগ্ম সচিব পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
জাতীয়

যুগ্ম সচিব পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

২৭ জুলাই ২০২৬

সর্বশেষ

Digital Finance Reshapes Agricultural Lending in Bangladesh

Digital Finance Reshapes Agricultural Lending in Bangladesh

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

৫১ রানের দাপুটে জয়ে ডিপিএল সিজন-১-এর শিরোপা ডার্মস্টাট ভাই-ব্রাদার্সের

৫১ রানের দাপুটে জয়ে ডিপিএল সিজন-১-এর শিরোপা ডার্মস্টাট ভাই-ব্রাদার্সের

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

সাভারের কামালপুরে এগ্রো ট্যুরিজম প্রকল্প নিয়ে আইনি ও পরিবেশগত ঝুঁকির প্রশ্ন

সাভারের কামালপুরে এগ্রো ট্যুরিজম প্রকল্প নিয়ে আইনি ও পরিবেশগত ঝুঁকির প্রশ্ন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

অরিগনের পোর্টল্যান্ড শহরে প্রথমদিন

অরিগনের পোর্টল্যান্ড শহরে প্রথমদিন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

Digital Finance Reshapes Agricultural Lending in Bangladesh

Digital Finance Reshapes Agricultural Lending in Bangladesh

২৭ সেপ্টেম্বর ২০২৬
৫১ রানের দাপুটে জয়ে ডিপিএল সিজন-১-এর শিরোপা ডার্মস্টাট ভাই-ব্রাদার্সের

৫১ রানের দাপুটে জয়ে ডিপিএল সিজন-১-এর শিরোপা ডার্মস্টাট ভাই-ব্রাদার্সের

২৭ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.