সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

দেহব্যবসা করে পড়াশোনা, সাত আন্তর্জাতিক খেতাব জয়

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬
in আন্তর্জাতিক, বিনোদন, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
দেহব্যবসা করে পড়াশোনা, সাত আন্তর্জাতিক খেতাব জয়

দারিদ্র্য, পারিবারিক অবহেলা কিংবা সমাজের বৈষম্য—কোনোটিই তাঁর পথচলা থামাতে পারেনি। পড়াশোনার খরচ জোগাতে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন, করেছেন নানা ধরনের কাজ। নিজের লিঙ্গপরিচয়ের স্বীকৃতি পেতে অস্ত্রোপচারের ব্যয়ও বহন করেছেন নিজেই। সেই নাজ জোশীই এখন ভারতের অন্যতম পরিচিত রূপান্তরকামী সুন্দরী, যিনি আন্তর্জাতিক পর্যায়ে সাতটি সৌন্দর্য খেতাব অর্জন করেছেন।

নাজের শৈশব কেটেছে পরিবারের কাছ থেকে অনেকটা দূরে। তাঁর মেয়েলি আচরণ নিয়ে পরিবারের সদস্যরা অস্বস্তিতে ছিলেন। প্রতিবেশীদের সামাজিক চাপের কারণে ছোটবেলাতেই তাঁকে মুম্বাইয়ে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই ধীরে ধীরে নিজের জীবন গড়ে তোলার চেষ্টা শুরু করেন তিনি।

পড়াশোনার প্রতি ছোটবেলা থেকেই তাঁর আগ্রহ ছিল। নিজের খরচ নিজেকেই চালাতে হতো। মাত্র ১২ বছর বয়সে তিনি বারে নাচের কাজ শুরু করেন। মেয়েদের পোশাক পরা ও মেকআপ করার সুযোগ তাঁর কাছে স্বস্তির ছিল। সেই কাজ থেকেই আয় করে নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন।

পরবর্তী সময়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) থেকে পোশাক ডিজাইনিংয়ে স্নাতক সম্পন্ন করেন নাজ। নিজের ব্যাচে শীর্ষস্থানও অর্জন করেন তিনি। পরে এমবিএও করেন। একই সময়ে নিজের লিঙ্গ পরিবর্তনসংক্রান্ত অস্ত্রোপচারের খরচও নিজেই জোগাড় করেন।

তাঁর স্বপ্ন অবশ্য শুরুতে মডেল হওয়া ছিল না। ফ্যাশন ডিজাইনার হিসেবেই ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন। ২০১২ সালে মডেলিং এজেন্সির সঙ্গে কাজ শুরু করেন। দুই বছর পর, ২০১৪ সালে প্রথম সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন।

সম্পর্কিত

প্রেম ও পরকিয়ার গদ্য

দুই দিনেই প্রায় ৪৩০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে NVIDIA! কারণ Jensen Huang-এর পরকীয়া!

এরপর আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় একের পর এক সাফল্য আসতে থাকে। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা তিনবার মিস ওয়ার্ল্ড ডাইভারসিটির খেতাব অর্জন করেন নাজ। ২০২০ সালে জেতেন মিস ইউনিভার্স ডাইভারসিটির মুকুট। এ ছাড়া মিস রিপাবলিক ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় সৌন্দর্য রাষ্ট্রদূতের স্বীকৃতিও পেয়েছেন।

তাঁর সাম্প্রতিক সাফল্য এমপ্রেস আর্থের খেতাব জয়। গত মে মাসে ভারতের প্রতিনিধিত্ব করে এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন নাজ। ১ জুন তিনি প্রতিযোগিতাটির বিজয়ী হন। ওই প্রতিযোগিতায় তিনিই একমাত্র রূপান্তরকামী প্রতিযোগী ছিলেন।

আন্তর্জাতিক মঞ্চে সাতটি খেতাব জিতলেও নাজের ব্যক্তিগত জীবনের বাস্তবতা এখনও কঠিন। ফ্যাশন ডিজাইনে স্নাতকে শীর্ষস্থান অর্জন এবং এমবিএ ডিগ্রি থাকা সত্ত্বেও এখনো স্থায়ী চাকরি পাননি তিনি। নিজের যোগ্যতা অনুযায়ী একটি স্থায়ী পেশা গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নাজ জোশীর গল্প তাই শুধু সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ের গল্প নয়। এটি একই সঙ্গে নিজের পরিচয় প্রতিষ্ঠা, শিক্ষার জন্য সংগ্রাম এবং প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার এক দীর্ঘ পথচলার গল্প। আন্তর্জাতিক মঞ্চে সাফল্য এলেও তাঁর জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে—নিজের যোগ্যতা অনুযায়ী একটি স্থায়ী ও সম্মানজনক কর্মজীবন গড়ে তোলা।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

আলভীকে ঘিরে ইকরা-তিথির চ্যাটে নতুন বিতর্ক
অপরাধ

আলভীকে ঘিরে ইকরা-তিথির চ্যাটে নতুন বিতর্ক

৬ জুলাই ২০২৬
হতাশ হবেন না, ভোটে পরাজয় মেনে নিচ্ছি, লড়াই ছাড়ছি না : কমালা
আন্তর্জাতিক

হতাশ হবেন না, ভোটে পরাজয় মেনে নিচ্ছি, লড়াই ছাড়ছি না : কমালা

৬ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ডিজিটাল পেমেন্টকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে চাই: জাকিয়া সুলতানা

ডিজিটাল পেমেন্টকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে চাই: জাকিয়া সুলতানা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬
0

0

দেশের সর্ববৃহৎ পাবলিক স্পিকিং ইভেন্ট ‘রাইজ অ্যাবভ অল ২০২৬’-এর ১০ম আসর অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর

দেশের সর্ববৃহৎ পাবলিক স্পিকিং ইভেন্ট ‘রাইজ অ্যাবভ অল ২০২৬’-এর ১০ম আসর অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬
0

0

রেকর্ড রেমিট্যান্সের পরও ডলারের বাজারে অস্থিরতা: বাজার সামলাতে ফের রিজার্ভ থেকে ডলার বিক্রি

রেকর্ড রেমিট্যান্সের পরও ডলারের বাজারে অস্থিরতা: বাজার সামলাতে ফের রিজার্ভ থেকে ডলার বিক্রি

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬
0

0

প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার চমক: আয় ছাড়াল ১৪৬৬ কোটি টাকা

প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার চমক: আয় ছাড়াল ১৪৬৬ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ডিজিটাল পেমেন্টকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে চাই: জাকিয়া সুলতানা

ডিজিটাল পেমেন্টকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে চাই: জাকিয়া সুলতানা

১৬ নভেম্বর ২০২৬
দেশের সর্ববৃহৎ পাবলিক স্পিকিং ইভেন্ট ‘রাইজ অ্যাবভ অল ২০২৬’-এর ১০ম আসর অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর

দেশের সর্ববৃহৎ পাবলিক স্পিকিং ইভেন্ট ‘রাইজ অ্যাবভ অল ২০২৬’-এর ১০ম আসর অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর

১৫ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.