সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ খেলা

৭-১ গোলের জয়ে রেকর্ডবুকে বার্সেলোনার নতুন কীর্তি

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫
in খেলা
Reading Time: 1 min read
A A
0
৭-১ গোলের জয়ে রেকর্ডবুকে বার্সেলোনার নতুন কীর্তি

ঘরোয়া কাপ প্রতিযোগিতা কিংবা ইউরোপিয়ান আসর, বার্সেলোনা উড়ছেই। কিন্তু প্রসঙ্গটা যদি হয় লা লিগা, তবে বার্সেলোনা বড্ড অনিয়মিত। সবশেষ টানা ৪ ম্যাচে জয়ই পাওয়া হয়নি তাদের। সেখান থেকেই অবশ্য বার্সেলোনা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলো দারুণভাবে। ভ্যালেন্সিয়াকে রীতিমতো উড়িয়েই দিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ৭-১ গোলের জয়ে রেকর্ডবুকেও নতুন কীর্তি গড়েছে তারা।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সা। স্কোরশিটে ডি ইয়ংয়ের নাম উঠলেও মূল কাজ করে রেখেছিলেন লামিনে ইয়ামাল। দুই ডিফেন্ডারের প্রতিরোধ পেরিয়ে ডি-বক্সে ক্রস করেন লামিনে ইয়ামাল। ডি ইয়ং বলের নিয়ন্ত্রণ নিয়ে জাল খুঁজে নেন। পঞ্চম মিনিটে রাফিনিয়ার বুলেট গতির শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।

অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। আলেহান্দ্রো বালদের ক্রসে সহজ গোল করেন তিনি। এরপর ভ্যালেন্সিয়া কিছুটা আগ্রাসী হতে চাইলেও সেটা একপ্রকার হিতে বিপরীত হয়েছে তাদের জন্য। ১৪তম মিনিটে তৃতীয় গোল হজম করে বসে তারা।

ইয়ামালের ব্যাকহিল থেকে বল পেয়ে ফারমিন লোপেজ বল বাড়ান রাফিনিয়ার দিকে। আগুয়ান গোলরক্ষক মামার্দিশভিলিকে পরাস্ত করতে বেগ পেতে হয়নি বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। ১০ মিনিট পরেই স্কোর লাইন ৪-০ করে ফেলেন লোপেজ। পাউ কুবারাসির বাড়ানো বল থেকে গোল করেন তিনি। শুরুতে অফসাইডের ইশারা দেন রেফারি। পরে ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান তিনি।

মাঝে দুই সুযোগ মিসের পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ৫ম গোলের দেখাও পেয়ে যায় বার্সা। রাফিনিয়ার শট ক্রসবার থেকে ফেরত এলে রিবাউন্ডে গোল করেন লোপেজ। ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

সম্পর্কিত

রাফিনিয়ার পারফেক্ট হ্যাটট্রিক, ১৭ বছরেও যা পারেননি মেসি

রোমে সিলেট স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন

বিরতির পর অনেকটা খেলার ধারার বিপরীতে ৫৯তম মিনিটে ব্যবধান কমায় ভালেসন্সিয়া। দিয়েগো লোপেসের ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন দুরো।

৬৬তম মিনিটে ফের গোল করে বসে বার্সেলোনা। রাফিনিয়ার বদলি নামা লেভানডফস্কি এবার স্কোরশিটে। ৭৫ মিনিটে নিজেদের ৭ম গোল পেয়ে যায় তারা। ফেরান তরেসের শট আবার ঠেকিয়ে দিয়েছিলেন ভালেন্সিয়া গোলরক্ষক; কিন্তু বিপদ কাটেনি পুরোপুরি। ফিরতি বলে বার্সেলোনা ফরোয়ার্ডের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন সেসার তারেগা।

এর মাধ্যমে হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে মাত্র ৩২ ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছে বার্সেলোনা। এর চেয়ে কম ম্যাচে দলটি শতগোল করেছে কেবল হেলেনিয়ো এররার কোচিংয়ে। ৩১ ম্যাচে বার্সা ১০০ গোল দিয়েছিল ১৯৫৯ সালে। কোনো মৌসুমে ৩২ ম্যাচ শেষে এর চেয়ে বেশি গোল করেছে বার্সা মোটে তিন বার– ১৯৪২-৪৩ মৌসুমে ১০৬, ১৯৫৮-৫৯ মৌসুমে ১০৩ ও ২০১১-১২ মৌসুমে করেছিল ১০২ গোল।

ট্যাগ: ৭-১ গোলনতুন কীর্তিরেকর্ডবুকে বার্সেলোনা
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বিশ্বকাপ মহাকাব্য: গোল, গ্ল্যামার, রাজনীতি আর মাঠের মহাযুদ্ধ
অন্যান্য

বিশ্বকাপ মহাকাব্য: গোল, গ্ল্যামার, রাজনীতি আর মাঠের মহাযুদ্ধ

৪ জুন ২০২৬
bangldesh team
অন্যান্য

Bangladesh team/২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলো বাংলাদেশ

১৭ জুন ২০২৪

সর্বশেষ

রাফিনিয়ার পারফেক্ট হ্যাটট্রিক, ১৭ বছরেও যা পারেননি মেসি

রাফিনিয়ার পারফেক্ট হ্যাটট্রিক, ১৭ বছরেও যা পারেননি মেসি

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিবাহিত পুরুষ রংগিলা ফানুস- মুনিয়া থেকে মরিয়ম

বিবাহিত পুরুষ রংগিলা ফানুস- মুনিয়া থেকে মরিয়ম

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মৌসুমীর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ওমর সানী: ‘হয়তো এসব লিখেই ওদের সংসার চলে’

মৌসুমীর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ওমর সানী: ‘হয়তো এসব লিখেই ওদের সংসার চলে’

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

২০ টাকা বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান: রিজভী

২০ টাকা বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রাফিনিয়ার পারফেক্ট হ্যাটট্রিক, ১৭ বছরেও যা পারেননি মেসি

রাফিনিয়ার পারফেক্ট হ্যাটট্রিক, ১৭ বছরেও যা পারেননি মেসি

২১ সেপ্টেম্বর ২০২৬
বিবাহিত পুরুষ রংগিলা ফানুস- মুনিয়া থেকে মরিয়ম

বিবাহিত পুরুষ রংগিলা ফানুস- মুনিয়া থেকে মরিয়ম

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.