শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সবার দোয়া চাইলেন জয় চৌধুরী
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সদস্যদের আস্থা ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
জয় চৌধুরী লেখেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসাই আমার শক্তি। আপনাদের দোয়ায় আমি আমার সদস্যদের আস্থার জায়গা পূরণ করতে পেরেছি। অনেক বড় দায়িত্ব তারা ভরসার জায়গা থেকে আমার ওপর অর্পণ করেছেন।”
তিনি আরও বলেন, “আমার কোনো ভুল-ভ্রান্তি হলে সবাই ক্ষমা করে ভালোবাসা আর দোয়া দিয়ে আমার পাশে থাকবেন।”
জয় চৌধুরীর এই পোস্টে সহকর্মী শিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই নতুন দায়িত্বে তার সফলতা কামনা করেছেন।