অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন।
জানা গেছে, বগুড়ার হোটেল মম ইনে ছিলেন সোহেল খান। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নেন তিনি। এ সময় হোটেলের নিচে তাঁর জন্য গাড়িও প্রস্তুত ছিল। কক্ষ থেকে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এই অভিনেতা।
পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়সহ চলচ্চিত্রসংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। তাঁর আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।![]()