বুধবার, আগস্ট ৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বিশ্ব

ইরানের প্রেসিডেন্ট নিহত, এরপর কি হবে?

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২০ মে ২০২৪
in বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
ইরানের প্রেসিডেন্ট নিহত, এরপর কি হবে?

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, যার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দোল্লাহিয়ানও ছিলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মোহাম্মদ মোখবেরকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। মোখবের দুই মাসের জন্য দায়িত্ব পালন করবেন, এ সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোখবের সংসদের স্পিকার ও বিচার বিভাগের প্রধানসহ তিন সদস্যের কাউন্সিলের অংশ, যা ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে।

মোখবেরের জন্ম ১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর ইরানের দক্ষিণাঞ্চল প্রদেশ ডেজফুল শহরে। আন্তর্জাতিক আইনে পিএইচডি ডিগ্রিধারী এই নেতা অত্যন্ত চৌকস ও অভিজ্ঞ ব্যবস্থাপক হিসেবে পরিচিত। একপর্যায়ে তিনি ইরানের রাজনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। রাইসির মতো মোখবেরকেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়।

সম্পর্কিত

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

রোমের কর্নেলিয়ায় ‘আল মাদিনা কেবাব অ্যান্ড রেস্টুরেন্ট’-এর যাত্রা শুরু

২০২১ সালের আগস্টে ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মোখবেরকে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট করা হয়। এর আগে তিনি সর্বোচ্চ নেতা খামেনির আদেশ কার্যকর করার জন্য গঠিত সেতাদ নামে একটি প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে টানা ১৪ বছর দায়িত্ব পালন করেন। ইংরেজিতে সেতাদকে বলা হয় হেডকোয়ার্টার্স ফর দ্য এক্সিকিউশন অব ইমাম খামেনি’স অর্ডার।

মোখবের ২০০৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় ১৪ বছর সেতাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়কালের মধ্যে তিনি সমাজকল্যাণে এমন সব কাজ করেন, যা তাকে ইরানজুড়ে জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করে। সেতাদের প্রেসিডেন্ট থাকাকালীন তিনি বারাকাত ফাউন্ডেশন, এহসান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ও করোনা মহামারি চলাকালে তিনিই প্রথম ইরানি ভ্যাকসিন তৈরির উদ্যোগ নেন।

এর আগে রোববার (১৯ মে) আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা।

পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

ট্যাগ: Iranইরানমোহাম্মদ মোখবলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বাংলাদেশিসহ ‘নিরাপদ দেশ’ থেকে আসা অভিবাসীদের আর আলবেনিয়ায় পাঠাতে পারবে না ইতালি
বাংলাদেশ

বাংলাদেশিসহ ‘নিরাপদ দেশ’ থেকে আসা অভিবাসীদের আর আলবেনিয়ায় পাঠাতে পারবে না ইতালি

১৫ আগস্ট ২০২৫
লন্ডনের যে রেস্টুরেন্টে কাজ করেন অসহায় ব্যক্তিরা
আন্তর্জাতিক

লন্ডনের যে রেস্টুরেন্টে কাজ করেন অসহায় ব্যক্তিরা

২৬ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ক্যাফে আমাজন

বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ক্যাফে আমাজন

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় ডকুমেন্টারি বিতর্ক, দুঃখ প্রকাশ করে সংশোধনের আশ্বাস: রাশেদ খান

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

৫ আগস্ট ২০২৬
ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

৫ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.